চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুমি সত্যিই চলে গেছ?’

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:৫৫ পূর্বাহ্ন ০৫, জুন ২০১৭
বিনোদন
A A
সত্তরের দশকে বাংলাদেশের গানের রেনেসার যুগে আজম খান ছিলেন অগ্রগামী যোদ্ধা। ৪০ বছরেরও বেশি সময় গানে গানে রাজত্ব করেছেন শ্রোতাদের মধ্যে। তারপর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী আজম খান ২০১১ সালের এই দিনে চলে যান না ফেরার দেশে।

আজম খান

তুমি সত্যিই চলে গেছ ….বিশ্বাস হয় না। আজম খান মারা যাওয়ার পর কথাটি বলেছিলেন তার প্রথম ব্যান্ড ‘উচ্চারণ’–এর সহকর্মী প্রয়াত লাকী আখান্দ। আসলেই তিনি চলে গেছেন সবাইকে ছেড়ে। কিন্তু তার বন্ধু বিশ্বাস করতে চাননি। কেন চাইবেন? একসঙ্গে কতটি বছর গান গেয়েছেন তারা। সত্তরের দশকে বাংলাদেশের গানের রেনেসাঁর যুগে আজম খান ছিলেন অগ্রগামী যোদ্ধা। ৪০ বছরেরও বেশি সময় গানে গানে রাজত্ব করেছেন শ্রোতাদের মধ্যে। তারপর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী আজম খান ২০১১ সালের ৫ জুন চলে যান না ফেরার দেশে। আজ আজম খানের মৃত্যুবার্ষিকী।

আজম খানের পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান।  ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি আজিমপুরে জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়ে আজম খান ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণের বিরুদ্ধে গণসঙ্গীত প্রচার করেন। সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বাবা আফতাব উদ্দিন খানের অনুপ্রেরণায় যুদ্ধে যাবার সিদ্ধান্ত নেন তিনি।

একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে যুদ্ধে যোগ দেয়ার ঘটনা তিনি বর্ননা করেছেন এভাবে, আম্মাকে বললাম, আমি যুদ্ধে যাচ্ছি। আম্মা বললেন, যুদ্ধে যাবি, ভাল কথা, তোর আব্বাকে বলে যা। আব্বা ছিলেন সরকারি চাকুরে। ভয়ে ভয়ে তাকে বলালাম, যুদ্ধে যাচ্ছি। উনি বললেন, যাবি যা, তবে দেশ স্বাধীন না করে ফিরবি না! তার কথা শুনে অবাক হয়ে গেলাম। একটা সালাম দিয়ে যুদ্ধে যাই। তখন আমার বয়স ২১ বছর। সেক্টর ২ এ খালেদ মোশাররফের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।

আজম খান

দেশ স্বাধীন করে বীরের বেশে ঘরে ফিরলেন আজম খান। গানই তার একমাত্র নেশা হয়ে যায়। নিজে গান তৈরি করেন, নিজেই সুর করেন, নিজেই কন্ঠ দেন। কিছু বন্ধু বান্ধব নিয়ে একটা গানের দলও করে ফেলেন তিনি। ১৯৭২ সালে লাকি আখান্দ ও হ্যাপি আখান্দ এই দুই ভাইকে নিয়ে ‘উচ্চারণ’ নামের ব্যান্ড গঠন করেন। এর মধ্য দিয়ে পপসংগীতের পথে তার যাত্রা শুরু হয়। শুরু হয় পপসংগীতের চর্চা। সে বছরই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে নারে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি আলোড়ন তৈরি করে। এরপর ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আলাল ও দুলাল’, ‘হারিয়ে গেছে খুঁজে পাব না’ এ গানগুলো গেয়ে শ্রোতাদের হৃদয় দখল করেন তিনি। এছাড়াও তার রয়েছে ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘জীবনে কিছু পাব না’, ‘পাপড়ি কেন বোঝে না’, ‘সাঁইজি’, ‘সব মানুষই সাদা-কালো’, ‘এমনি চলে যাব’সহ আরও অনেক শ্রোতাপ্রিয় গান। ১৯৮২ সালে ‘এক যুগ’ শিরোনামে আজম খানের প্রথম অডিও ক্যাসেট প্রকাশিত হয়। সব মিলিয়ে তার গানের অ্যালবাম ১৭টি।

১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে একটি নাটকে কালা বাউলের চরিত্রে এবং ২০০৩ সালে ‘গডফাদার’ চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করেন তিনি। ক্রিকেটার আজম খান হিসেবে তার আরেকটি পরিচয়ও ছিল। গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের হয়ে তিনি প্রথম বিভাগে ক্রিকেট খেলেছেন।

Reneta

বর্ণাঢ্য জীবনে অনেকবার পুরস্কৃত হয়েছেন পপগুরু আজম খান। এর মধ্যে হলিউড থেকে ডিসকো রেকর্ডিংয়ের সৌজন্যে ১৯৯৩ সালে বেস্ট পপ সিংগার অ্যাওয়ার্ড ও টেলিভিশন দর্শক পুরস্কার ২০০২ অন্যতম।

দেশিয় ও আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত এই গুণী ব্যক্তি শেষজীবনে অনেকটা নিভৃতেই সময় কাটাতেন। কেন কাটাতেন, তার সঠিক উত্তর তিনি নিজেও দেননি। চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে এই কিংবদন্তির প্রয়াণদিবসে রইল শ্রদ্ধাঞ্জলী।

ছবি: সংগৃহীত

Jui  Banner Campaign
ট্যাগ: আজম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT