চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুমি আমি মতের মিল অমিল

জেবুন্নেছা খানজেবুন্নেছা খান
১২:২৬ পূর্বাহ্ন ২৮, জানুয়ারি ২০১৬
মতামত
A A

গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা নিয়ে আমরা কত বড় বড় কথা বলি। বক্তৃতায়, বক্তব্যে গণতন্ত্রের কথা বলে মাঠ কাঁপিয়ে ফেলি। হাততালি নেই, প্রশংসার জোয়ারে ভাসি।

অথচ বাস্তবে ভিন্নমত গ্রহণ করার মানসিকতা কি আমাদের আছে? থাকলে আমাদের কয়জনের তা আছে? আঙ্গুলের কড়েতেও তো গুনতি আসে না ।

আমি যা ভাবি আপনি তা নাও ভাবতে পারেন, আপনার সাথে মতের অমিল হওয়াটা অস্বাভাবিক নয়। কারণ, আপনি আর আমি এক না, আপনার আর আমার ব্যক্তিত্ব এক না, সামাজিক অবস্থান এক না, শিক্ষা এক না। মতভেদ থাকাটাই স্বাভাবিক। বিরুদ্ধমতকে যুক্তির মাধ্যমে পক্ষে আনার চেষ্টা না করে বিনাশ করতে চাওয়ার মানসিকতাকে সুস্থ্ বলা যায় না।

একই মায়ের পেটের ভাই-বোনের মধ্যেও মতের বা চিন্তা-চেতনার পার্থক্য দেখা যায়- যেমন হাতের পাঁচটি আঙ্গুল এক নয় সাইজে বা শেইপে! অর্থাৎ, একই সামাজিক অবস্থানে থাকার পরও স্বতন্ত্র ব্যক্তিত্ব। আসলে প্রত্যেকেই আমরা স্বতন্ত্র।

সুতরাং আপনার সাথে আমার চিন্তার বা মতের অমিল হওয়াটাই স্বাভাবিক। এখন আপনার সাথে আমার মতের মিল না হলে কি আপনাকে আমি আক্রমণ করবো? গালিগালাজ  করে গুষ্ঠি উদ্ধার করবো? নাকি আপনিই সেটা করতে পারেন! এটা কেমন কথা, কেমন রীতি?

এটাকে কি গণতান্ত্রিক রীতি বলে?

Reneta

আমি ভুল বললে আমাকে যুক্তি দিয়ে বোঝান, আমার ভুলগুলো দেখিয়ে দিন। তাতে হয়তো আমার ভুল ভাঙ্গবে। কিন্তু, যদি তিরস্কার করেন, নোংরাভাবে আক্রমণ করেন তবে আমার ভুল নয় জেদই শুধু বাড়বে, আপনার প্রতি ঘৃণাই বাড়বে কেবল। নিজের মত কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবেন না, আসল সত্যও প্রতিষ্ঠিত হবে না কখনোই।

আপনার পছন্দমত না বললেই আপনি যা তা বলার অধিকার রাখেন না। প্রয়োজনে প্রতিবাদ করতে পারেন। যুক্তি, পাল্টা যুক্তি দেখাতে পারেন; কোনোভাবেই নোংরা আক্রমণ করতে পারেন না।

প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে। আমি যেমন আমার অধিকার প্রতিষ্ঠিত করতে চাইবো, তেমনি আর একজনের সেই অধিকার যাতে খর্ব না হয় সচেতনভাবে সেই চেষ্টাও আমার করা উচিত।

যে কারো ভুল হতে পারে– হয় আপনার,  নয় আমার। সেটা যুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবেওতো সমাধান করা যায় দু’পক্ষ চাইলে। লাঠি নিয়ে তেড়ে যাওয়ার তো দরকার নেই, খিস্তি-খেউড় করার তো দরকার দেখি না।

রক্তচক্ষু দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, গালিগালাজ করে মতামত চাপিয়ে দেয়া বা প্রতিষ্ঠিত করার যুগ আর নেই। মনে রাখতে হবে, ধাওয়ার বিপরীতে পাল্টা ধাওয়াও থাকে। ভদ্রতাকে দুর্বলতা বা ভীরুতা ভাবলে ভুল হতে পারে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: গণমাধ্যমবাকস্বাধীনতামত প্রকাশের স্বাধীনতামুক্ত গণমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT