চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় দাবানল: দুঃখপ্রকাশ করলেন স্কট মরিসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল এতদিন দীর্ঘায়িত হওয়ায় তীব্র সমালোচনার মুখে দুঃখপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

তবে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়ার করিয়ং এলাকার দাবানলের মাত্রা বৃদ্ধি পাওয়ার পর সেই বিষয়টি নিয়ে সরকারের প্রতিক্রিয়ায় তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।

এমন একটি ভয়াবহ পরিস্থিতি এবং তার সরকারের আমলে জলবায়ু নীতি নিয়ে তিনি এত দিন কোনো প্রতিক্রিয়া জানাননি।

প্রধানমন্ত্রী স্কট মরিসন এর আগে এমন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ৬৯ হাজার মার্কিন ডলার ত্রাণ সহায়তা দেয়ার কথা জানিয়েছিলেন। এছাড়া আরও ২ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার আগামি দুই বছরে পুনর্বাসন কর্মকাণ্ড পরিচালনার জন্য বরাদ্দ করা হবে বলেও বলেছিলেন।

কিন্তু তীব্র সমালোচনার মুখে এবারই তিনি দাবানলে পুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ করেছেন।

সেপ্টেম্বরে আগুন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৮ জন মারা গেছে। পুড়ে ধ্বংস হয়ে গেছে ১২০০ এরও বেশি বসত বাড়ি ও ৫৫ লাখ হেক্টর জমি। হাজার হাজার পশুপাখি আগুনে পুড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দাবানলে প্রায় ৫০ কোটি প্রাণী মারা গেছে। অন্যদিকে রাজধানী ক্যানবেরার বাতাসের মান সম্প্রতি বিশ্বে সবচেয়ে খারাপ বলে উল্লেখ করা হয়েছে।

Reneta

আগুনে যারা ঘর-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন তাদের সহায়তায় একটি সংস্থা চালু করার ঘোষণা দিয়েছেন মরিসন। এমনকি দাবানলে তার প্রতিক্রিয়ার জন্য কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। এই সংকটের মধ্যেও হাওয়াইয়ে ছুটি কাটাতে যাওয়ার কারণেও সমালোচনা শুনতে হয়েছে তাকে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই আগুনের তীব্রতা বাড়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। তবে বরাবরই এই কারণকে এড়িয়ে গেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছেন দাবি করলেও আদতে পরিবর্তন মোকাবিলায় তেমন কোনও ভূমিকা নিতে দেখা যায়নি তাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ার দাবানল
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT