ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে মিরপুরে তীব্র গরমেও চলছে টাইগারদের প্রস্তুতি। অনিশ্চয়তা কেটে গেছে শুক্রবারই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আগের সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরই ঢাকায় আসবে ইংলিশ ক্রিকেট দল।
শুধু আসার তারিখই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী স্পষ্ট করেছেন, ছোট হচ্ছে না- আগের মতোই থাকছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের শিডিউল।
বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন, বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ বিষয়ে বিসিবি ও ইসিবির প্রেসিডেন্ট পর্যায়ে টেলিফোনে যোগাযোগ রয়েছে।
বোর্ডের কাজ চালিয়ে যাচ্ছে বোর্ড। সিরিজ নিয়ে দুই বোর্ড প্রেসিডেন্টের কথাবার্তাও হচ্ছে নিয়মিত। ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে মিরপুরে তীব্র গরমেও চলছে টাইগারদের প্রস্তুতি।
দুয়েকদিনের মধ্যে নিশ্চিত হবে কোচ হাথুরুসিংহের কন্টিনজেন্টের নতুন বোলিং কোচের নাম। লংকান রুয়ান কালপাগেকে সাসপেন্ড করায় তার জায়গায় অ্যাসিসটেন্ট কোচ হতে পারেন বর্তমান ফিল্ডিং কোচ রিচার্ড হেলসেল।
৩০ সেপ্টেম্বর ঢাকায় এলেও বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের সিরিজ শুরু হবে ৭ অক্টোবর, মিরপুরে ডেনাইট ওয়ানডে দিয়ে।
ইংল্যান্ড সিরিজের আগে আগামী মাসে আরেকটি ওয়ানডে ক্রিকেট সিরিজ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে আফগানিস্তান দলই হতে পারে টাইগারদের প্রতিপক্ষ। চূড়ান্ত না হলেও এ নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।








