ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য বাংলাদেশকে ৯৭ কোটি টাকা অনুদান দিয়েছে জাইকা।
পরিবেশসম্মত আবর্জনা ব্যবস্থাপনার জন্য ১শ ৫০টি কম্পাক্টর, কন্টেইনার ক্যারিয়ার ও ডাম্প ট্রাক সংগ্রহসহ নকশা প্রণয়ণ এবং প্রযুক্তিগত খাতে এ অর্থ ব্যয় করা হবে।
অনুদান চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের এবং বাংলাদেশে জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকেশি মাতসুয়ানেজ।







