চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ফরম্যাটে ‘বিকল্প’ খেলোয়াড় চায় বিসিবি

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:২১ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটার ঘুরে ফিরে খেলেন টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি। একই খেলোয়াড়ের উপর নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনটি ফরম্যাটে বিকল্প খেলোয়াড় তৈরির কথা ভাবছেন বিসিবির বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার চার বছর মেয়াদের শেষ কর্মদিবসে তিনি সভা করেন বোর্ড পরিচালকদের সঙ্গে। সেখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে আলোচনায় এসেছে ফরম্যাট অনুযায়ী খেলোয়াড় বিশেষীকরণের ব্যাপারটি।

নাজমুল হাসান বলেন, ‘আগে বাংলাদেশ টিমের খেলা কম হতো, এখন যখন খেলা বেশি হচ্ছে ফিটনেস হয়ে যাচ্ছে মেজর ইস্যু।’

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে খেলতে গিয়ে কতগুলো প্লেয়ার ইনজুরড হল। একটা সেট টিম যদি ধারাবাহিকভাবে খেলতে থাকে, ব্রেক না দেন তাহলে ভাল খেলা অসম্ভব। আলাদা টিম হওয়া উচিত। ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টি যদি ভাগ না করি ২০১৯ সাল থেকে আমরা সমস্যায় পড়বো। কারণ একই প্লেয়ারকে দিয়ে কত খেলানো যায়।’

ফরম্যাট অনুযায়ী কিছু খেলোয়াড় আলাদা হয়ে গেলেও তাদের জন্য সারা বছর অনুশীলনের সুযোগ রাখার পরিকল্পনা করছে বিসিবি। এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘আমাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে। ওই গ্যাপগুলো কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে ভাবছি। এখন সাউথ আফ্রিকা থেকে যখন টিম চলে আসবে তখন কোচরা কী করবে? খেলা নেই, কোচরা সাধারণত ছুটিতে চলে যায়। পরের সিরিজ শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আসবে। এই সময়ে কী হবে? এই সময়ে ফাস্ট বোলিং ইউনিট যারা আছে তাদের দিকে একটা বিশেষ নজর দেওয়া যায়।’

সিরিজের বাইরে বর্তমান কোচিং স্টাফদের এমন প্রস্তাব দেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি। তারা করতে আগ্রহ না দেখালে আলাদা কোচ নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

Reneta

৩১ অক্টোবরের বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন নাজমুল হাসান পাপন। সাবের হোসেন চৌধুরী কাউন্সিলর না হওয়ায় নাজমুল হাসানের পথ এখন অনেকটাই মসৃণ। প্রিমিয়ার লিগের ক্লাব আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলর হয়েছেন তিনি। আগামীতেও বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কিনা-এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘সবাই চাচ্ছে এটাই। আগে বোর্ড পরিচালক হিসেবে নির্বাচিত হই, তারপর দেখা যাবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুল হাসান পাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT