তিন দিনেই সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে ১০৮ রানে হারিয়েছে ভারত। এ জয়ে চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকলো স্বাগতিকরা।
মোহালিতে টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ভারত ২০০ রান তুললে জয়ের জন্য সাউথ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় ২১৮ রান। কিন্তু ১০৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।
ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ধসিয়ে দেন প্রতিপক্ষকে। জাদেজা ২১ রানে ৫ এবং অশ্বিন ৩৯ রানে ৩ উইকেট নেন।







