করণ জোহর পার্টি খুবই পছন্দ করেন। আর সেটা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়। করণ তাঁর ইনস্টাগ্রামে এবার একটি সেলফি শেয়ার করেছেন যেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে হৃতিক রোশন এবং রণবীর সিং কে।
তিন তারকার গ্ল্যামারাস এই সেলফি তোলা হয়েছে লন্ডনের একটি পার্টিতে। ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনেও সেটা বলে দিয়েছেন করণ জোহর। ক্যাপশনে তিনি লিখেছেন ‘লন্ডন ফান।’ তিনজনকেই স্যুটে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে ছবিতে। তবে ছবির দৃষ্টি কেড়ে নিচ্ছে একটি প্রজাপতি। প্রজাপতিটি বসানো আছে করণ জোহরের স্যুটে। রণবীর সিংও বহুদিন পর দাড়ি-গোঁফ ছাড়া লুকে দৃষ্টি কেড়ে নিচ্ছেন।
কাবিল ছবির পরে অবসর কাটাচ্ছেন হৃতিক। অন্যদিকে পদ্মাবতীর দীর্ঘ শুটিং শেষ করে হাঁপিয়ে উঠেছেন রণবীর। তাই তারও প্রয়োজন ছিল একটু অবকাশ যাপনের। তাই সঙ্গে করণ জোহরকে নিয়ে তিন তারকা লন্ডনে গিয়েছেন বেড়াতে। সেখানে ভালই সময় কাটাচ্ছেন তারা। টাইমস অব ইন্ডিয়া।








