চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন জুটিতে ভাসলো শুরুর সম্ভাবনা

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৫:২২ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

রাহানে হেসেখেলে স্কয়ার ড্রাইভ করছেন। কোহলি কখনো ‘ডাউন দ্য ট্রাকে’ আসছেন। কখনো ব্যাকফুটে ‘মোহনীয়’ ডিফেন্স করছেন। বাউন্ডারি লাইনে কোর্টনি ওয়ালশ উদাস চোখে সেটা দেখছেন। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্টের প্রথমদিনের শেষ বিকেলের চিত্র এটি। যে ছবির আড়ালে শেষপর্যন্ত ৩ উইকেটে ৩৫৬ রানে পৌঁছে গেছে ভারত।

অথচ বৃহস্পতিবার শুরুটা ছিল তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ের গল্প দিয়ে। তারপর স্বাগতিকরা তিনটি জুটি গড়ে ম্যাচের লাগাম ধরে ফেলে। এই টেস্টে ওই তিনটি জুটিই দুদলের পার্থক্যটা অনেক বড় ব্যবধানে পৌঁছে দিতে পারে।

দিনের প্রথম ওভারে ফিরে যান লোকেশ রাহুল। তাসকিনের চতুর্থ ডেলিভারিটি অফস্ট্যাম্পের অনেক বাইরে ছিল। ব্যাট ছোঁয়াতে যেয়ে কানায় লাগান রাহুল (২)। ব্যাটের ফেস অন সাইডে ছিল। বল কানা ছুঁয়ে পায়ে লেগে স্ট্যাম্পে চলে যায়। পরের গল্পটা ক্লাসিক ব্যাটিংয়ের। বাংলাদেশ যা থেকে অনেককিছুই শিখতে পারে।

রাহুলকে হারিয়ে পূজারা-বিজয় সাবধানী হয়ে উঠলেও রানের চাকা সচল রাখেন। তাসকিন, কামরুল, মিরাজ আর তাইজুলকে মেপে-মেপে খেলতে থাকেন।

বিজয়কে যা একটু নড়বড়ে মনে হয়েছে। কিন্তু ‘ম্যাচ রিডিং’ ক্ষমতার বলে সেই নড়বড়ে ভাব তিনি জয় করেন। মিরাজের বলে সাকিব দুইবার তার ক্যাচ ছাড়ার পর সেঞ্চুরি তুলে ক্ষান্ত দেন। সঙ্গী পূজারাও তিন অঙ্কের পথে ছিলেন। পূজারা আবার নির্ঘাত রানআউটের হাত থেকে বেঁচে যান মিরাজের ‘ভীরু’ হাতের কল্যাণে।

সফরকারী অফস্পিনারের বলে স্কয়ার লেগে পুশ করেছিলেন পূজারা। ওখানে ছিলেন কামরুল। ডাইভ দিয়ে বলের দখল নেন। ননস্ট্রাইক থেকে রানের জন্য ছোটেন ভারতীয় ব্যাটসম্যান। বিজয় তখনো ঠায় দাঁড়িয়ে। কামরুল মেহেদীকে ঠিকমতোই ‘থ্রো’ করেন। কিন্তু বল হাতে নিতে ব্যর্থ হন তরুণ মেহেদী। হাফ ছেড়ে বেঁচে নিজের জায়গায় ফিরে আসেন পূজারা।

Reneta

পরে পূজারাকে (৮৩) মিরাজ যখন সাজঘর পথ দেখান, তখন অনেকটা সময় পার হয়ে গেছে। ১৭৮ রান বেরিয়ে এসেছে এই জুটি থেকে। পূজারা ফেরার পর বিজয় ঠাণ্ডা মাথায় শতক তুলে নেন। ১০৮ রানের মাথায় তাইজুলের বলে কাটা পড়েন তিনি।

কোহলি তখন ৩৪ রানে। শেষ পর্যন্ত দিন পার করেছেন ১১১ রানে অপরাজিত থেকে। মাঝখানে বিজয়ের সঙ্গে ৫৪ রানে জুটি গড়েন। আরেক অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানেকে (৪৫*) নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, তাইজুল ও মিরাজ। অভিজ্ঞ সাকিব ১৩ ওভার বল করে উইকেটশূন্য।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ৩৫৬/৩ (৯০ ওভার)
(বিজয় ১০৮, পূজারা ৮৩, কোহলি ১১১*, রাহানে ৪৫*; তাসকিন ১/৫৮, রাব্বী ০/৯১, মিরাজ ১/৯৩, সাকিব ০/৪৫, তাইজুল ১/৫০)

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT