চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি শিখিয়েছিলেন, ‘অল্পই আসলে বিস্তর’: ইরফান প্রসঙ্গে নওয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০২১
বিনোদন
A A

ইরফান খানের অভিনয় প্রতিভার কথা তো সবারই জানা। কিন্তু খুব কম মানুষেরই জানা আছে যে, পরিচালক হিসেবেও দারুণ ছিলেন তিনি। ‘আলবিদা’ নামের একটি ছবি পরিচালনা করেছিলেন ইরফান। সেই ছবিতে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এক সাক্ষাৎকারে নওয়াজ জানালেন সেই অভিজ্ঞতার কথা।

ইরফান পরিচালিত ‘আলবিদা’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসকে নওয়াজ বলেন, “ইরফান ভাইয়ের সঙ্গে খুব ভালো বোঝাপড়া ছিল। দুজনেই একই ইন্সটিটিউটের ছিলাম, ন্যাশনাল স্কুল অব ড্রামা। তিনি আমার অভিনীত ‘আলবিদা’ ছবির নির্মাতা ছিলেন। তার থেকে অনেক কিছু শিখেছি।”

সেই সময়ের স্মৃতিচারণ করে নওয়াজ বলেন, “ইরফান খান যখন ২০০৩ সালের দিকে ‘আলবিদা’ ছবিতে আমাকে পরিচালনা করছিলেন, আমাকে খুব ভালো একটি বিষয় শিখিয়েছেন। খুব অল্প, তবে ধারালো সংলাপ ব্যবহার করতে শিখিয়েছেন তিনি। ছবির এক দৃশ্যে একটি মেয়েকে আমার সাইকেলে বসতে বলার কথা ছিল। ইরফান ভাই বলেছিলেন ‘সাইকেল’ শব্দটি বাদ দিতে। অডিও-ভিজুয়্যাল মিডিয়ামের ছবিতে তো সাইকেল দেখাই যাচ্ছে। তিনি শিখিয়েছেন অল্পই আসলে বিস্তর। এই তত্ত্ব আমি মেনে চলি সবসময়।

ইরফান খানের ছেলে বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি বাবিলকে ছোটবেলা থেকেই চিনি। ইরফান ভাইয়ের এবং তার পরিবারের সঙ্গে হোলি-দিওয়ালি উদযাপনের সময় দেখা হতো। আমি তার সাফল্য কামনা করি।’

ইরফানের সঙ্গে ‘পান সিং তোমার’, ‘দ্য লাঞ্চবক্স’ ও ‘দ্য বাইপাস’ ছবিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইরফান খাননওয়াজনওয়াজউদ্দিন সিদ্দিকীনওয়াজুদ্দিন সিদ্দিকীবলিউডবাবিলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের তথ্য-অভিযোগ জানাতে চালু ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জনগণের পাহারাদার হবেন বলে জামায়াত আমিরের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোট দিতে নিজ এলাকায় ফিরবেন ভোটাররা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT