চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনটি দেশে ‘২০২৬’ বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ন ১০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

আবারো বিশ্বকাপ ফুটবলে যৌথ আয়োজন দেখার সম্ভাবনা জেগেছে। প্রথমবারের মত তিনটি দেশ সম্মিলিতভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকান ফুটবল ফেডারেশন একসঙ্গে ২০২৬ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে সম্মত হয়েছে।

এর আগে ২০০২ সালে শতাব্দীর প্রথম বিশ্বকাপে যৌথ আয়োজক ছিল জাপান এবং দক্ষিণ কোরিয়া। তবে এবারই প্রথম তিনটি দেশ এই উদ্যোগ নিলো।

নিউইয়র্কে সোমবার স্থানীয় সময় দুপুরে এক বিবৃতিতে ২০২৬ বিশ্বকাপ ফুটবল যৌথ আয়োজনের উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে জানাবে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। সেখানে বাকি দুই দেশের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। বিশ্বকাপ ফুটবলের মতো একটি আয়োজনকে উত্তর আমেরিকায় নেয়ার জন্যই মূলত তিন দেশের এই উদ্যোগ।

১৯৯৪ সালে সর্বশেষবার উত্তর আমেরিকায় বিশ্বকাপ হয়েছিল। ২০২২ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ভীষণভাবে আগ্রহী ছিল। করে কাতারের কাছে হেরে যায় আয়োজকের লড়াইয়ে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আবারো বিশ্বকাপ আয়োজকের দৌড়ে ফিরে এলো। নিজেদের দাবি শক্তিশালী করতে সঙ্গে নিলো কানাডা এবং মেক্সিকোকে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ১৯৯৪ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

কানাডা এর আগে বিশ্বকাপের আয়োজন না করলেও মেক্সিকো দুবার আয়োজক ছিল। ১৯৭০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজন করেছিল তারা। এরপর করেছিল ১৯৮৬ সালে। কানাডা বিশ্বকাপই খেলেছিল একবার মাত্র, ১৯৮৬ সালে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হেরেছিল তারা।

২০২৬ বিশ্বকাপ আয়োজনের নিয়মনীতি কী হবে তা আগামী ১১মে বাহরাইনে অনুষ্ঠিতব্য ফিফার কংগ্রেসে নির্ধারণ করা হবে। তবে, ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে ২০২০ সালের মে মাসে, পরবর্তী মার্কিন নির্বাচনের ঠিক কয়েক মাস আগে।

Reneta

২০২৬ সাল থেকেই ফিফা বিশ্বকাপ ৩২ থেকে ৪৮ দলে উন্নীত হতে পারে। ফিফার পরিকল্পনায় রয়েছে, কনক্যাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারার সংখ্যা তিন কিংবা চারটি দল থেকে বাড়িয়ে ৬ দলে উন্নীত করার।

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT