চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসানকে দিয়ে শুরু হচ্ছে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

দেশীয় সংগীত ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বরাবরের মতো গানের নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ে শুরু হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজন ‘দ্য পিয়ানো লাউঞ্জ’। হাতিলের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকেই অনুষ্ঠানটি দেখতে পারবেন দর্শক।

প্রথম পর্বেই থাকছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। এদিন রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে এই অভিনব অনুষ্ঠানটি দেখা যাবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান এ অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন।

চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজের তত্ত্বাবধানে নির্মিত এ অনুষ্ঠানের প্রথম ধাপে দেশবরেণ্য ১০ প্রিয় সংগীতশিল্পী নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। প্রথম পর্বে তাহসান ছাড়াও বাকিরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, শফি মণ্ডল, অনিমা রায়, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ।

অনুষ্ঠানটি নিয়ে ইজাজ খান স্বপন জানান, ব্যান্ড তারকা মানাম আহমেদের সংগীত আয়োজনে প্রতিটি গানকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হবে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এ।

স্বপন জানান, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক—সব ধরনের গান পিয়ানোর সঙ্গে পরিবেশন করা হয়েছে। প্রতিটি পর্বে দর্শক–শ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির ভিডিও পরিচালনায় আছেন হিমেল।

Jui  Banner Campaign
ট্যাগ: অনিমা রায়অভিনয়গানতানভীর আহমেদ সজীবতাহসানপিয়ানো লাউঞ্জফাহমিদা নবীফেরদৌস আরাবাপ্পা মজুমদারভিডিওরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশফি মণ্ডলশাফিন আহমেদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT