মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী অং সান সু চির বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারিস এই শঙ্কা প্রকাশ করেন। সামরিক জান্তা অভ্যুত্থানে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পর ২০২১-এর ১ ফেব্রুয়ারি থেকে বন্দী অবস্থায় রয়েছেন শান্তিতে নোবেল জয়ী অং সান সুচি।







