ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় বাংলাদেশি সমর্থকদের ভাবনায় ছিল এবার হয়তো সুযোগ পাবেন তাসকিন, লিটন নয়তো শরিফুল ইসলাম। কিন্তু প্রথম ও দ্বিতীয় দিনে বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয় সাকিব আল হাসানের দল না পাওয়ার মতো ওই তিন বাংলাদেশী ক্রিকেটারের প্রতিও কারো আগ্রহ ছিল না।
এর আগে নিলামের প্রথম দিনে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল ২ কোটি রুপিতে দলে টেনেছে দিল্লী ক্যাপিটালস। ওপেনিং বিডের পরে আর কোনো দল ফিজের প্রতি আগ্রহ না দেখালে ভিত্তিমূলেই তাকে পেয়ে যায় দিল্লী।
৫০ লাখ রুপি ভিত্তিমূলে নিলামে জায়গা পেয়েছিলেন লিটন দাশ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। কিন্তু দ্বিতীয় দিনে নিলামে তাদের নামই সামনে আনেনি নিলাম কর্তৃপক্ষ।








