রাষ্ট্রদ্রোহিতার একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গেলো বছরের ২৯ সেপ্টেম্বর লন্ডন বিএনপি আয়োজিত একটি আলোচনায় তারেক রহমান বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার চালান। ওই বছরের ১৯ অক্টোবর তার বক্তব্যের বিরুদ্ধে পল্টন থানায় বাদী হয়ে মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুৎফর রহমান শিশির শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানার ওই আদেশ দেন। ওই আদেশ অবৈধ বলে অভিযোগ করেছেন বিএনপির আইনজীবীরা।







