চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক মাসুদের পর তৌকীর আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ন ২২, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

২০১১ সালে তারেক মাসুদ এসেছিলেন মিশুক মনিরসহ। প্রদর্শিত হয়েছিল ‘রানওয়ে’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। ইসলামি বিশ্ববিদ্যালয়ে সাত বছর আবারো কোন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক ইসলামি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবারের চলচ্চিত্র ‘হালদা’। নির্মাতা তৌকীর আহমেদ।

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী, মা মাছ আর তার দুই পাড়ের জীবন নিয়ে তৌকীর আহমেদ এর চলচ্চিত্র ‘হালদা’। ইসলামি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির দুটি বিশেষ প্রদর্শনী হবে আজ রবিবার। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের মানুষের জীবন নিয়ে নির্মিত তৌকির আহমেদ-এর ‘হালদা’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।

বিশ্ববিদ্যালয়ের ১২০০ আসনের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৫০ টাকা দর্শনীর বিনিময়ে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুপুরে এবং বিকালে এ প্রদর্শনী চলবে।

ইসলামি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদরে সভাপতি গৌতম শুভ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা আনন্দিত তৌকীর আহমেদ তার চলচ্চিত্র প্রদর্শনীর সুযোগ আমাদের দিচ্ছেন। মগজের তৃষ্ণা মেটাতে মূলত এ আয়োজন। এর আগে তারেক মাসুদ স্যার তার ‘রানওয়ে’ নিয়ে আমাদের এখানে এসেছিলেন। তৌকীর আহমেদ দেশের বাইরে থাকায় এখানে আসতে না পারলেও তার শুভাশীষ জানিয়েছেন।

চলচ্চিত্রটির বিপণন অধিকর্তা মঞ্জুরুল ইসলাম মেঘ চ্যানেল আই অনলাইনকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাষার চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল। ঢাকার বাইরের কোন বিশ্ববিদ্যালয়ে এটি প্রথম প্রদর্শনী। আমরা বছরজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন রাখবো। এ মাসেই মৌলভীবাজারে দুটি প্রদর্শনী হয়েছে সিনেমাটির। মূলধারার এবং বিকল্প দুই ধরণের প্রদর্শনীর মাধ্যমে সমস্ত স্তরে আমরা সিনেমাটিকে নিয়ে যেতে চাই।’

গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমাটি। সিনেমার প্রধান চরিত্রে আছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, দিলারা জামান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক মাসুদমিশুক মনিররানওয়েলিড বিনোদনহালদা
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT