চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্যের আত্মকর্মসংস্থানের বড় সুযোগ এফ-কমার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৯
অর্থনীতি
A A

প্রায় ৭০ শতাংশ তারুণ্য নির্ভর ডিজিটাল বাংলাদেশের অনলাইন ব্যবসায়ের নতুন একটি ধারণা হলো এফ-কমার্স, যা প্রতিনিয়ত আত্মকর্মসংস্থানের বড় একটি সুযোগ হিসেবে তারুণ্যের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই), বেসিস, ই-ক্যাবকে সাথে নিয়ে গীকি সোশ্যাল আয়োজন করেছে ন্যাশনাল এফ কমার্স সামিট।

এই সামিটকে সাজানো হয়েছে নানা আয়োজনে। সফলদের গল্প-গাঁথা, উদ্যোক্তাদের বিক্রয় বৃদ্ধির কৌশল বিষয়ক নলেজ সেশন, নতুন বিনিয়োগ আকৃষ্ট করার কৌশল শিখানো, ব্যাংক ও সরকারি-বেসরকারি উদ্যোক্তা সহায়ক প্রতিষ্ঠানের বুথ ইত্যাদি নানা আয়োজনে সারা দিনব্যাপী মুখরিতভাবেই চলে ন্যাশনাল এফ-কমার্স সামিট।

এইসব আয়োজনের পাশাপাশি শনিবার সন্ধ্যায় সামিটের সমাপনী অনুষ্ঠানে স্বীকৃতি দেয়া হয় এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, যারা এফ-কমার্স শিল্পের মানোন্নয়ন ও সচেতনতা সৃষ্টিতে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন।

সামিটের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ন্যাশনাল এফ- কমার্স সামিটের সামনের জেলাভিত্তিক আয়োজনে সবধরণের আর্থিক ও অনার্থিক সহযোগিতা এগিয়ে আসবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তরুণদেরকে সংযুক্ত করেই ও আই সি তরুণ বর্ষ ও বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি নিহাদ কবীর, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির ও এটুআই এর সোশ্যাল ইন্নোভেশন হেড মানিক মাহমুদ উপস্থিত ছিলেন।

Reneta

বাংলাদেশ কমার্সের সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহাতাব উদ্দীন আহমেদ বলেন, রবি সবসময় পাশে আছে উদ্যোক্তাদের। বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে উদ্যোক্তাদের ফান্ডিংয়ে সহযোগিতা করছে রবি। এইরকম সারাদেশে এমন অনেকেই উদ্যোক্তা সহায়ক প্রতিষ্ঠান খোলা রয়েছে। উদ্যোক্তাদের চোখ কান খুলা রেখে সে সব সুযোগ কাজে লাগাতে সচেষ্ট হতে হবে।

এসএসএল এর সিইও আশীষ চক্রবর্তী বলেন, আমরা অ্যাসোসিয়েশন থেকে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি সাম্য অবস্থায় আসছি যাতে এফ-কমার্স উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স সহনশীলভাবে ব্যাংক ট্রানজেকশন করতে পারে, লোন ফ্যাসিলিটি উপভোগ করতে পারে।

উক্ত অনুষ্ঠানে র‍্যাব-৪ সহ মোট ৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এফ-কমার্সের উন্নয়নে তাদের ভূমিকার জন্য ন্যাশনাল এফ কমার্স সামিট ২০১৯ পুরস্কার দেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এফ কমার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT