চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা সন্তানদের ‘সেদ্ধ ডিম’ এর সঙ্গে তুলনা করলেন কঙ্গনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ১৬, মে ২০২২
বিনোদন
A A

বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে বরাবরই সরব বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। স্বজনপ্রীতি নিয়ে নিজের অপছন্দের কথা একাধিকবার প্রকাশ করেছেন এই বলি কুইন। শুধু তাই নয়, বলিউড ছবিতে তারকা সন্তানদের সুযোগ দেওয়ার ফলে কীভাবে ‘বহিরাগতদের’ বঞ্চিত করে সে সম্পর্কেও সোচ্চার হয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকা সন্তানদের নিয়ে আবারও বেফাঁস মন্তব্য করলেন কঙ্গনা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একাধিক দক্ষিণী সিনেমা বলিউডের হিন্দি ছবির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেছে। শুধু তাই নয়, দক্ষিণী এই ছবিগুলির হিন্দি সংস্করণগুলোই গত দুই বছরে মুক্তিপ্রাপ্ত বলিউডের বেশিরভাগ সিনেমাকে হারিয়েছে। কিন্তু বলিউডের কেন এমন হাল? সেই কারণ খুঁজতে গিয়ে তারকা সন্তানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন কঙ্গনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘দর্শকের সঙ্গে তাদের (দক্ষিণী) ইন্ডাস্ট্রির যে যোগাযোগ তা বেশ শক্তিশালী। আমি ভক্তদের বলব না, এটি তার থেকেও অনেক বেশি। আমাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের (তারকাদের) বাচ্চারা পড়াশোনা শেষ করতে বিদেশে যায়। তারা ইংরেজিতে কথা বলে, শুধু হলিউডের ছবি দেখে। তারা শুধু ছুরি-কাঁটা দিয়ে খায় এবং কথা বলার ধরনও ভিন্ন হয়। সুতরাং, তারা কীভাবে সংযোগ করবে? দেখতেও কেমন অদ্ভূত, অনেকটা ডিম সেদ্ধর মতো দেখতে লাগে। তাদের সম্পূর্ণ চেহারা পরিবর্তিত হয়েছে, তাই মানুষ সংযোগ করতে পারে না। আমি কাউকে ট্রোল করতে চাই না।’

অভিনেত্রী উদাহরণ হিসেবে বলেন যে গেল বছর মুক্তি প্রাপ্ত আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ এ আল্লু অর্জুনের চরিত্র পুষ্পার উদাহরণ দিয়ে বলেন, ‘দেখো পুষ্পাকে কেমন আমাদের পরিচিত একজনের মতো লাগছে। প্রতিটি শ্রমিক তার সঙ্গে নিজের সংযোগ করতে পারবেন। বলুন তো আমাদের নায়কদের মধ্যে কাকে আজকের যুগে শ্রমিকের মতো দেখা যেতে পারে? ওরা করতে পারেন না। সুতরাং, তাদের সংস্কৃতি (দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের) এবং তাদের গ্রাউন্ডেড প্রকৃতি তাদের মূল্য পরিশোধ করছে। আশা করছি তারা পশ্চিম থেকে যেন অনুপ্রেরণা নিতে শুরু না করে। নিজেদের দেশের মানুষের সঙ্গে সংযোগ রাখাটা গুরুত্বপূর্ণ।’

বর্তমানে নিজের নতুন ছবি ‘ধাকড়’-এর জন্য জোরদার প্রচার চালাচ্ছেন কঙ্গনা। আগামী ২০মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রানাউতবলিউড অভিনেত্রীস্টারকিডস্বজনপ্রীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT