দেশের স্বনামধন্য তারকাদের নিয়ে প্রতিবছর গেট টুগেদারের আয়োজন করেন আমেরিকান দূতাবাস। সোমবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে আমেরিকান সেন্টারে তারকাদের ঢল নামে।
সঙ্গীতশিল্পী, অভিনয়শিল্পী, চিত্রনায়ক, চিত্রনায়িকা, মডেলসহ মিডিয়া অঙ্গনের জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন। ব্যস্ততার ফাঁকে দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হওয়া এ উপলক্ষ্যে সবার মনে ভালোলাগা তৈরি করে। 
আর সেকারণে মুম্বাই থেকে ফিরে কাছের মানুষদের সঙ্গে দেখা করার লোভ সামলাতে পারেননি উপমহাদেশীয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা। 
আড্ডা অনুষ্ঠানে রুনা লায়লাসহ জেমস, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রবি চৌধুরী, এসডি রুবেল, পার্থ বড়ুয়া, রিজিয়া পারভীন, হায়দার হোসাইন, প্রীতম আহমেদ, হাবিব ওয়াহিদ, তাহসান, দিনাত জাহান মুন্নী, তানভীর তারেক, সাব্বির, নিশিতা বড়ুয়া, কিশোর দাস, কনা, শশী, সজীব দাস, লিজা উপস্থিত ছিলেন।
অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন তানিয়া আহমেদ, ওমর সানী, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, পূর্ণিমা, আরিফিন শুভ, ইমন, নাদিয়া, পিয়া, নাঈম, বাঁধন, ভাবনা, শাহনাজ খুশি, মীর সাব্বিরসহ অনেকে উপস্থিত ছিলেন এই গেট-টুগেদারে।







