চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-মেহেদীর ফিফটিতে উড়ল ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের যে অবস্থা, আগে ব্যাট করে দুইশো তুলতে না পারলে জয়ের কথা চিন্তা বেশ ঝুঁকির। মঙ্গলবারই যেমন সিলেট থান্ডারের ১৭৪ রানকে পাত্তাই দিল না ঢাকা প্লাটুন। তামিম ইকবাল ও মেহেদী হাসানের বেধড়ক পিটুনিতে সহজেই মোসাদ্দেকের দলকে হারিয়েছেন মাশরাফীরা।

জনসন চার্লস ও মোহাম্মদ মিঠুন মিলে এনে দিয়েছিলেন দারুণ সংগ্রহ। পাল্টা জবাব দিয়েছেন তামিম-মেহেদী। দুজনেই পেয়েছেন ফিফটি। ১৭৪ রানের জবাবে ৯ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজে জয় তোলে ঢাকা।

প্রথম বলেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে দেন মেহেদী। সেই ধাক্কা বুঝতে দেননি আরেক ক্যারিবীয় ব্যাটসম্যান জনসন চার্লস। উইকেটে এসে শুরু থেকে তুলেছেন ঝড়। ৩৮ বলে ৫১ রানের দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার আব্দুল মজিদের অবদান ১০ বলে মাত্র ৮।

জুটি ভেঙ্গে মজিদ ফিরে গেলে উইকেটে আসেন মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ জাতীয় দলের এ ব্যাটসম্যানকে পেয়ে আরও ধারাল হয় চার্লসের ব্যাট।

শেষপর্যন্ত একাদশ ওভারে চার্লসকে ফেরান পাকিস্তানি পেসার শাদাব খান। ক্যারিবীয় ব্যাটসম্যান যখন ফিরছেন, দলের রান ৯৩ আর, আর তার একারই ৭৩। ৪৫ বলের ইনিংসে ৮ ছক্কার সঙ্গে চারের মার যাতে ৩টি।

চার্লস ফেরার পর রান তোলার দায়িত্ব নেন মিঠুন ও শেরফানে রাদারফোর্ড। দুজনের অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটিতে বড় সংগ্রহ পায় সিলেট। ৩১ বলের ইনিংসে মাত্র এক রানের জন্য ফিফটি পাননি মিঠুন। ৪ ছক্কার সঙ্গে কেবল একটি চারের মার তাতে। ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন রাদারফোর্ড।

Reneta

এমন রান তুলেও ঢাকাকে টলাতে পারেনি সিলেট। দুই ওপেনার এনামুল হক ও তামিম মিলে শুরুতে এনে দেন ৫৮ রান। ২৩ বলে এনামুল ৩২ করে ফেরার পর তামিমের সঙ্গী হন নতুনরূপে নিজেকে পরিচিত করা অলরাউন্ডার মেহেদী হাসান।

উইকেটে এসেই হাত খুলে ব্যাটিং করেছেন মেহেদী। কুমিল্লার বিপক্ষে ২৯ বলে ৫৯ করেছিলেন, ফিফটি পেয়েছিলেন মাত্র ২২ বলে। সিলেটের বিপক্ষে তিনে নেমে ফিফটি তুলে নেন ডানহাতি তারকা, সেটাও আবার ২৩ বলে।

৩ ছক্কা ও ৫ চারে ২৮ বলে ৫৬ রান করা মেহেদীকে থামান ইবাদত হোসেন। তামিম থামেননি। ৪৯ বলে ৬০ রান তুলে দলকে জিতিয়েই ফিরেছেন চট্টগ্রামের ঘরের ছেলে। ২ ছক্কার সঙ্গে ৫ চার ছিল ইনিংসে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্লাটুনবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT