চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম ‘নট আউট’ ৩৩৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

৪০ চারে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়ে প্রথম ছক্কা মারলেন তামিম ইকবাল। পরে মারলেন আরও দুটি। বাঁহাতি ওপেনার আগ্রাসী মেজাজ অবশ্য দেখাতে পারলেন না বেশিক্ষণ। দলীয় সংগ্রহ সাড়ে পাঁচশ পেরিয়ে যাওয়ায় অধিনায়ক মুমিনুল হক ইনিংস ঘোষণা করতে যে আর সময় নিলেন না। ৩৩৪ রানে অপরাজিত থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজ ছাড়লেন টাইগার তারকা।

বাউন্ডারি দড়ি অতিক্রম করার আগে তামিমের সঙ্গে ক্যামেরাবন্দী হলেন ম্যাচ পরিচালনায় থাকা আম্পায়াররা। এমন মুহূর্তের যে খুব একটা দেখা মেলে না বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে।

২০০৭ সালে ফতুল্লায় বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান। খেলেছিলেন ৬০৯ বলে ৩১৩ রানের ম্যারাথন ইনিংস।

একযুগ পেরিয়ে রকিবুলের পাশে নাম লিখিয়ে তাকে টপকেও গেলেন তামিম। ট্রিপল সেঞ্চুরির পথে তামিম নাম লিখিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবেও।

৪২৬ বলে ৪২ চার ও ৩ ছক্কায় তামিম অপরাজিত থাকেন ৩৩৪ রানে। তার দল ইস্ট জোন ২ উইকেট হারিয়ে করেছে ৫৫৫ রান। ম্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে লিড তাতে ৩৪২ রানের।

তামিম যখন ২৯৯ রানে অপরাজিত, ড্রেসিংরুম থেকে বেরিয়ে পড়েন সতীর্থরা। মিরপুরে প্রথম ট্রিপল সেঞ্চুরি দেখার আগে নেমে এসেছিল পিনপতন নীরবতা। শুভাগত হোমের বল মিড উইকেটে ঠেলে তামিম পৌঁছে যান মাইলফলকে। ফিল্ডিং দলে থাকা রকিবুল এগিয়ে আসেন তাকে অভিনন্দন জানাতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রিপল সেঞ্চুরিতামিম ইকবালবিসিএল-২০২০লিড স্পোর্টসসেন্ট্রাল জোন-ইস্ট জোন
শেয়ারTweetPin

সর্বশেষ

সঞ্চয়পত্রে আবার বাড়ছে সরকারের ঋণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নোয়াখালী-৬ হাতিয়ায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যশোরের নার্সারি থেকে বছরে ৫০ কোটি টাকার চারা বিক্রি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT