চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজিন আহমেদ চলে যাওয়ার চার বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ন ২২, মে ২০২২
বিনোদন
A A

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী রবিবার (২২ মে)। ২০১৮ সালের এই দিন বিকেলে হাসপাতালে মৃত্যু হয় তাজিনের।

তার মৃত্যুদিনে তাকে বিভিন্ন ভাবে স্মরণ করছেন ছোট পর্দার সহ শিল্পীরা।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন অভিনেত্রী তাজিন আহমেদ। অভিনয়ের পাশাপাশি করেছেন সাংবাদিকতা। মঞ্চ নাটকে অভিনয়ের সাথে সাথে পরিচালনা করে হয়েছেন প্রশংসিতও। লেখালেখিতেও ছিলেন সমভাবে। ছিলেন ব্যাংকের পাবলিক রিলেশন অফিসারও।

টিভি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জেলায়। কামাল আহমেদ এবং দিলারা জলির কন্যা তাজিন। তার ডাক নাম ছিলো জল। ১৯৯২ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হোন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা করেন তিনি। ১৯৯৪ সালে ভোরের কাগজ ও ১৯৯৭ সালে প্রথম আলোতে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা করেন। ১৩ বছর সাংবাদিকতা করেছেন তাজিন।

মা দিলারা জলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন।

অভিনয়ের সাথে তিনি উপস্থাপনাও করেন। এনটিভিতে বাচ্চাদের প্রোগ্রাম ‘টিফিনের ফাঁকে’ দক্ষতার সাথে উপস্থাপনা করেন। ১০ বছর ধরে এই্ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। তবে বিটিভির ‘চেতনা’ নামের অনুষ্ঠানের মাধ্যমে এই উপস্থাপনার যাত্রা শুরু করেছিলেন। তারপর অসংখ্য অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তাজিন আহমেদ।

Reneta

তাজিন আহমেদ ‘পিপলস রেডিও’তে ‘শহুরে সন্ধ্যা’ নামের একটি লাইভ অনুষ্ঠানের আরজেও ছিলেন। এছাড়া তিনি মঞ্চেও কাজ করেন। যুক্ত ছিলেন ‘নাট্যজন’ নাটকদলের সাথে। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দেন। ২০০৪ সালে তিনি নাটক লেখালেখি শুরু করেন। মোট ১২ টি নাটক লেখেন ও পরিচালনা করেন। তার লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।

তার অভিনীত নাটক হলো, ড. মোহিত কামালের ‘মন’ উপন্যাস অবলম্বনে নাটক ‘মন’। দ্বীপঙ্কর দীপনের রচনা ও পরিচালনায় এক খন্ডের নাটক ‘জলসত্ত্বা’ ও অরুণ চৌধুরীর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘নন্দন কানন’ নাটক। আরও আছে, চাচা ইভেন্ট কোম্পানী, ভয়ংকর সুন্দরদিন, গ্রামের নাম শিমুলপুর, ‘স্মৃতির আলপনা আঁকি, বিদেশি পাড়া। অসংখ্য নাটকে তিনি অভিনয় করেন।

এছাড়া তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ (এনডিএম) কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) ছিলেন। তবে কিছুদিন পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।

ছোট পর্দার পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তাজিন আহমেদ। তবে এই সংসার বেশিদিন টেকেনি। এর পরে তাজিন আহমেদ বিয়ে করেন এক মিউজিশিয়ানকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীছোট পর্দাতাজিন আহমেদনাটকলিড বিনোদনসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT