নতুন বলে দারুণ করেছেন ইবাদত ও খালেদ। কিন্তু উইকেট আনতে পারেননি। সাকিব সুযোগ তৈরি করছিলেন আক্রমণে এসে। শেষে বাজি জিতলেন তাইজুল। পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে রাঙালেন সকাল।
শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুতে বল করছে বাংলাদেশ। ২ উইকেটে ৭৮ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে সফরকারীরা।
আজহার আলী ৬ ও বাবর আজম ৮ রানে ব্যাট করছেন।
আবিদ আলিকে ব্যক্তিগত ৩৯ রানে থাকার সময় বোল্ড করেছেন তাইজুল। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককে ২৫ রানে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন টাইগার বাঁহাতি স্পিনার।








