চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান, পাল্টা ধাওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ন ০২, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তাইওয়ানের আকাশসীমায় আবারও ৩৮টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটি। বলা হচ্ছে, এটিই এখন পর্যন্ত তাইওয়ানে বেইজিংয়ের সবচেয়ে বড় অনুপ্রবেশ। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক বোমারু বিমানসহ এসব বিমান দুটি ভাগে তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ ব্যবস্থায় প্রবেশ করে।

এর জবাবে তাইওয়ানও তাদের যুদ্ধবিমান ও মিসাইল ব্যবস্থা মোতায়েন করে। পাল্টা ধাওয়া করে চীনা যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দেয় তাইওয়ানের যুদ্ধবিমান।

চীন তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র ভাবে।

গত ১ বছর ধরে চীনের বিমান বাহিনীর বিরুদ্ধে বারবার এমন অনুপ্রবেশের অভিযোগ তুলেছে তাইওয়ান।

তাইওয়ানের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা সু তিসেং-চ্যাং শনিবার সাংবাদিকদের বলেন,  চীন নিঃসন্দেহে সামরিক আগ্রাসনে লিপ্ত হয়েছে, আঞ্চলিক শান্তি নষ্ট করছে।

Reneta

বেইজিংয় সরকার এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে তারা বলেছিলো, এসব ফ্লাইট তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের ‘গোপন আঁতাত’কে উদ্দেশ্য করে চালিত।

একটি বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দিনের আলোতেই পিপলস লিবারেশন আর্মির(পিএলএ) ২৫টি উড়োজাহাজ আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের দক্ষিণ-পশ্চিম অংশে প্রবেশ করে। প্রাতাস দ্বীপপুঞ্জের অটলের কাছে এসব উড়ছিলো।

তার আগে ওই একই এলাকায় ১৩টি পিএলএ বিমান উড়তে দেখা গেছিলো। তারা তাইওয়ান ও ফিলিপাইনের পানির উপর উড়ছিলো।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, চীনা বিমানগুলোর মধ্যে এইচ-৬ বোমারু বিমানও ছিলো যেটাতে পারমানবিক অস্ত্র বহন করা যাবে। সেই সঙ্গে সাবমেরিনবিধ্বংসী বিমানও ছিলো।

বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল একটি দেশের ভূখণ্ড এবং জাতীয় আকাশসীমার বাইরের একটি এলাকা। সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি বিমান চিহ্নিত, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা হয়। এটি স্ব-ঘোষিত এবং প্রযুক্তিগতভাবে আন্তর্জাতিক আকাশসীমা।

তাইওয়ানের করা মন্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করতে বেইজিং প্রায়ই এ ধরনের মিশন পরিচালনা করে। তবে সাম্প্রতিক মিশনটি কেন চালানো হয়েছে তা স্পষ্ট নয়।

১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে চীন এবং তাইওয়ানের আলাদা সরকার রয়েছে। জাতিসংঘ-সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তাইওয়ানের কর্মকাণ্ড সীমিত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে চীন।

তবে যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্রদের সহায়তায় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রভাব প্রতিষ্ঠা করতে তাইওয়ানও পিছিয়ে নেই।

সম্প্রতি দ্বীপ রাষ্ট্রটিকে আবারো নিয়ন্ত্রণে পেতে চীন শক্তি ব্যবহারের প্রচেষ্টা চালাচ্ছে অভিযোগ করছে তাইওয়ান।

Jui  Banner Campaign
ট্যাগ: আকাশসীমাচীনতাইওয়ানযুদ্ধবিমান
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT