চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাঁকে মুছে ফেলা যাবে না

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩৭ অপরাহ্ন ০১, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A

বছর ঘুরে জাতির জীবনে আবার এসেছে শোকাবহ আগস্ট মাস। আজ সেই শোকের মাসের প্রথম দিন। ৪৫ বছর আগে এমনই এক মাসে বাঙালি হারিয়েছে তার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় একদন সেনাকর্মকর্তা সেদিন নৃশংসভাবে হত্যা করে তাঁকে।

শুধু জাতির পিতাকেই নয়, পঁচাত্তরের ১৫ আগস্টের সেই কালরাতে ঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ দুই পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল এবং পরিবারের আরও অনেক সদস্যকে।

পৃথিবীর সবচেয়ে জঘন্য আর ঘৃণ্যতম ওই হত্যাকাণ্ডের কলঙ্ক কয়েক যুগ ধরে বয়ে চলছে জাতি। যে কলঙ্করেখা কোনো দিনও জাতির ললাট থেকে মুছে ফেলা সম্ভব না। কেননা সেদিন ঘাতক চক্র শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যার চেষ্টা করেছে বাঙালির চেতনাকে।

এ জন্যই আমরা দেখেছি, পঁচাত্তর পরবর্তী সময়ে অত্যন্ত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী স্বাধীনতা সংগ্রামের মূল চার নীতিকে (গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র) গলা টিপে হত্যা করেছে। সেই গোষ্ঠী দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করেছে। যে কারণে আজও স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার আসল উদ্দেশ্যই ছিল এটাই। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

বঙ্গবন্ধুকে হত্যার পর সেই ঘটনার বিচার যাতে না হয়, সেজন্য সাংবিধানিক বাধা তৈরি করেছিল বিএনপি ও তাদের রাজনৈতিক দোসররা। তাই ২১ বছরের বেশি সময় নৃশংস সেই হত্যাকাণ্ডের বিচার পায়নি জাতি। তবে ১৯৯৬ সালে আওয়ামী ক্ষমতায় আসার পর সরকার সেই বাধা দূর করে খুনীদের বিচার করে। কয়েকজন খুনির ফাঁসি রায় কার্যকর করে কিছুটা হলেও জাতিকে কলঙ্কমুক্ত করেছে। কিন্তু এখনও পাঁচ জন আত্মস্বীকৃত বিভিন্ন দেশে পালিয়ে আছে।

আমরা মনে করি, ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যায় সফল হলেও কুচক্রীরা তাঁর স্বপ্ন, চেতনাকে শেষ করতে পারেনি। তাঁকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না। তবে এটাও ঠিক বঙ্গবন্ধুর স্বপ্নের পুরোপুরি বাস্তবায়নও সম্ভব হয়নি। তা করতে হলে অবশ্যই মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ফিরিয়ে আনতে হবে। শোকের মাসে সেটাই হোক জাতির শপথ।

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু হত্যাবঙ্গবন্ধু হত্যা মামলাশোকাবহ আগস্টশোকের মাস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার দাবিতে আদাবর থানা ঘেরাও

ফেব্রুয়ারি ২২, ২০২৬

চাঁদপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ভুট্টার আবাদ কম

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, বেড়েছে ফি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT