চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরেসের সাথে তলেতলে চুক্তি সেরে ফেলেছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

দলবদল শুরুই হয়নি, চুক্তি সারা! ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ফেররান তরেস সাথে তলেতলে চুক্তি সেরে ফেলেছে বার্সেলোনা। ইউরোপজুড়ে গরম খবর এটা। বাকি কেবল আনুষ্ঠানিকতা।

হৃদরোগ জনিত কারণে অবসর নিয়েছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। শূন্যতা পূরণে একজন তরুণকে চাইছিলেন জাভি হার্নান্দেজ। ২১ বর্ষী স্প্যানিশ তরেসকে তাই স্পেনে ফেরানোর বন্দোবস্ত করে ফেলল কাতানালরা।

জাভির পছন্দের তালিকার শীর্ষেই ছিলেন ম্যানসিটি ফরোয়ার্ড। তরেসকে পেতে ৫৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সা।

গত সেপ্টেম্বর থেকে চোটে পড়ে মাঠের বাইরে তরেস। সিটিজেনরা তার পুনর্বাসনের সময় দল গুছিয়ে ফেলেছে। তার প্রতি নির্ভরতা কমিয়েছে। পেপ গার্দিওলাও তরেসকে ছেড়ে দিতে চাইছিলেন। ম্যানসিটি দাম হাঁকিয়েছিল ৭০ মিলিয়ন।

কিন্তু আর্থিক টানাপড়েনের সময়ে কেবল ৫৫ মিলিয়ন খরচ করতে রাজি ছিল বার্সা। তাতে কাজ না হওয়ায় আরও ১০ মিলিয়ন বাড়িয়ে ৬৫তে এসে ঠেকে সমঝোতা। দেরি না করে রাজি হয়ে যায় সিটি। দুয়ে দুয়ে মেলায় তরেসের জন্য ম্যানসিটির সাথে দ্রুতই চুক্তি সেরে ফেলে বার্সা, সবশেষ খবর এমন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেডিকেল টেস্টের জন্য বার্সায় উড়াল দেবেন তরেস। চুক্তি হবে পাঁচ বছরের জন্য। ন্যু ক্যাম্পে ২১ বছর বয়সী ফরোয়ার্ডকে চোটের আগের ফর্মে দেখতে মুখিয়ে কাতালানরা।

Reneta

চোটের আগে স্পেন ও ক্লাবের হয়ে ১১ ম্যাচে ৭ গোল করেছেন তরেস। জাভির চাওয়া পেদ্রি ও আনসু ফাতির সাথে মিলে আক্রমণে শক্তি বাড়াবেন তিনি। দুঃসময় কাটিয়ে উঠবে বার্সা।

লা লিগায় ১৮ ম্যাচে ৭ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান বার্সার। চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুম থেকে ছিটকে গেছে তারা। পরের মৌসুমে সুযোগ পেতে জাভির শিষ্যদের থাকতে হবে টেবিলের সেরা চারের মধ্যে।

Jui  Banner Campaign
ট্যাগ: গার্দিওলাজাভিতরেসবার্সাম্যানসিটিলা লিগালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT