চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ নির্মাতার চলচ্চিত্র প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ন ১৫, জুলাই ২০১৯
বিনোদন
A A

যেসকল তরুণ নির্মাতা শিল্পমাধ্যম চলচ্চিত্রের মাধ্যমে নান্দনিকভাবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছেন তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজন করেছে ‘তরুণ নির্মাতার চলচ্চিত্র প্রদর্শনী’। এরইমধ্যে চলচ্চিত্র বাছাই সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার (১৯ জুলাই) থেকে চলচ্চিত্র প্রদর্শনীও শুরু হতে যাচ্ছে।

আয়োজকরা জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তরুণ নির্মাতাগণ বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম-এর আহ্বানে সাড়া দিয়ে তাঁদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিয়েছেন। জমাকৃত চলচ্চিত্রগুলো ৪ সদস্যের প্রিভিউ কমিটি দেখার পর নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রিভিউ কমিটির নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী শুরু হবে ১৯ জুলাই থেকে। আর এদিন প্রথশ শো হবে বিকাল ৪টায়। এই স্লটে দেখানো হবে অং রাখাইনের ‘দ্য লাস্ট পোস্ট অফিস’, আবিদ হোসেইন খানে ‘সিদ্ধার্থ অনুসৃত ২০টি চলমান দৃশ্য’, আহসাবুল ইয়ামিনের ‘নিখোঁজ সংবাদ’ এবং হাসনাত সোহানের ‘সাম এনশেন্ট ট্রি’।

একই দিনে সন্ধ্যা ৬টার স্লটে দেখানো হবে রানা মাসুদের নিবাস, প্রজ্ঞা আহম্মদ জ্যোতির ‘বিহাইন্ড দ্য মাস্ক!’, চৌধুরী আসিফ জাহাঙ্গীর অর্কের ‘দূর-আলাপন’ এবং সৈয়দ আবু রায়হানের ‘তন্বী’।

এছাড়া আগামী ২৬ জুলাই শুক্রবার বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টা, ২ আগস্ট শুক্রবার বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টা এবং ৯ আগস্ট শুক্রবার বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টায় বাকি চলচ্চিত্রগুলো দেখানো হবে।

শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্র মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দেখানো হবে। আয়োজকরা জানান, এরজন্য টিকেটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ প্রদর্শিত চলচ্চিত্রের নির্মাতাদের প্রদান করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অং রাখাইনআজিজ মার্কেটনিবাসলিড বিনোদনশর্টফিল্ম ফোরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT