চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিল: দেশজুড়ে র‌্যাব-পুলিশের বাড়তি নিরাপত্তা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১১:১৩ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
র‌্যাব

বৃহস্পতিবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার যেমন কমতি নেই, তেমনি কোন স্বার্থান্বেষী মহল অপতৎপরতার সুযোগ নিতে পারে এমন আশঙ্কাও রয়েছে জনমনে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেকোনো অপতৎপরতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, র‌্যাব ও পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে রয়েছে বিশেষ নজরদারী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সড়কপথ, রেলপথ, নৌপথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

রাজধানীতে যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় বুধবার থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। বাড়ানো হয়েছে র‌্যাব-পুলিশের টহল, রাজধানীর প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পোশাকধারী বাড়তি পুলিশ সদস্যদের পাশাপাশি দায়িত্বে নিয়োজিত থাকবেন বিপুল পরিমান সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস জানান, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন জনজীবন চলমান রাখতে র‌্যাবের রোভাস্ট পেট্রোলিং চলমান রয়েছে। আরামবাগ-ফকিরাপুল-কাকরাইল মোড়-শাহবাগ- দোয়েলচত্বর-হাইকোর্ট মাজার – মতিঝিল–মালিবাগ–মৌচাক-মগবাজার মোড়–রমনা হয়ে আমাদের এ পেট্রোলিং চলতে থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, শুধু রাজধানী নয়, সারাদেশব্যাপী র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যেন জননিরাপত্তার বিঘ্ন না ঘটে সেজন্য সারাদেশে র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নের টহল জোরদার করা হয়েছে।

Reneta

কোন ধরনের নাশকতার সুনির্দিষ্ট তথ্য নয় বরং আশঙ্কা থেকেই দেশজুড়ে র‌্যাবের নজরদারী বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তর জানায়, দেশজুড়ে পুলিশের প্রত্যেকটি ইউনিট কমান্ডারকে সতর্ক থাকতে ইতোমধ্যে মহাপরিদর্শক ও পুলিশ সদর দফতর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের স্থাপনাগুলোতে নজরদারী বাড়ানোর জন্য বলা হয়েছে। যে কোন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা প্রস্তুত থাকার কথাও জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার সুনির্দিষ্ট কোন তথ্য নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সার্বিক প্রস্তুতি রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিধি অনুযায়ী বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এ ভাষণে সিইসি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: তফসিলতফসিল ঘোষণালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT