আজ সকালে একটি প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তফসিল ও নির্বাচন বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
তার বক্তব্য অনুযায়ী:
১. এ মুহূর্তে তফসিল পেছানোর কোন সুযোগ নেই।
২. সব দল চাইলে নির্বাচন পেছানো যেতে পারে।
৩. ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা জরুরি।
৪. জানুয়ারিতে নির্বাচন করা সম্ভব নয়।
৫. আটাশ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।
৬. হাইকোর্টের নির্দেশে বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ করবে না ইসি।
৭. সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হবে।








