চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তপস্বী’ মোদি শুধু প্রচারই করেছেন, কাজ করেননি: প্রিয়াংকা গান্ধী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ন ১৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মোদি-প্রিয়াংকা-লোকসভা নির্বাচন

কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, গত পাঁচ বছরে দেশজুড়ে শুধু প্রচারই হয়েছে, বাস্তবে কাজ কিছু হয়নি।

প্রধানমন্ত্রীকে ‘তপস্বী’ বলে কটাক্ষ করে সোনিয়া-কন্যা বললেন, তপস্যা রাগ-ঘৃণা দূর করে। কিন্তু মোদির ঔদ্ধত্য উল্টো বেড়ে গেছে। প্রিয়াংকার অভিযোগ, কৃষক, যুবসমাজ, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ মোদির আমলে বঞ্চিত।

এনডিটিভি, আনন্দবাজার জানায়, মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে মঙ্গলবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রিয়াংকা। প্রথমে তিনি উজ্জয়িনী কেন্দ্রে রোড শো করেন। সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র শোভা ওঝা এ বিষয়ে বলেন, ‘এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন প্রিয়াংকা। নেত্রীর রোড শোতে অভূতপূর্ব সাড়া মিলেছে।’

রোড শো’র সময় কিছু যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে ‘মোদি মোদি’ স্লোগান দিচ্ছিল। এ সময় গাড়ি থেকে নেমে তাদের দিকে হাসতে হাসতে এগিয়ে যান প্রিয়াংকা। তাদের সঙ্গে করমর্দন করে তিনি বলেন, ‘আপনারা আপনাদের জায়গায়, আমি আমার জায়গায়।’

এরপর রতলাম কেন্দ্রে আয়োজিত সভায় প্রিয়াংকা তার বক্তব্যের মধ্য দিয়ে একেবারে তুলোধুনা করে ছাড়েন প্রধানমন্ত্রী মোদিকে। এই কংগ্রেস নেত্রীর মতে, মোদি প্রচার-সর্বস্ব।

তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে দেশে শুধু প্রচার হচ্ছে। টিভি, পত্রিকায় বড় বড় প্রচার। আপনাদের মনে হবে, পাঁচ বছরে যা কাজ হয়েছে, তা ৬০-৭০ বছরেও হয়নি। কিন্তু প্রচার আর বাস্তবের মধ্যে বিস্তর পার্থক্য।’

Reneta

এর আগে প্রচারণায় বিরোধীদের আক্রমণের জবাব দিতে গিয়ে মোদি বলেছিলেন, ‘দিল্লির ‘খান মার্কেট গ্যাং’ মোদির ভাবমূর্তি তৈরি করেনি, দিল্লির লুটেরারাও নয়। মোদির ৪৫ বছরের তপস্যাই এই ভাবমূর্তি তৈরি করেছে। তা ভাল হোক বা মন্দ!’ এবার মোদির সেই তপস্যা নিয়ে করা মন্তব্যকেই লক্ষ্যবস্তু করে আক্রমণ করেন প্রিয়াংকা।

তিনি বলেন, ‘মোদিজি বলেছেন উনি তপস্যা করেছেন। তপস্যা তো অহংকার, রাগ, ঘৃণার অবসান ঘটায়। এই সরকারের অহংকার এতটাই যে, সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলে না। মঞ্চে বসে বড় বড় কথা বলে।’

মোদি-প্রিয়াংকা-লোকসভা নির্বাচন
মঙ্গলবার সকালে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রিয়াংকা গান্ধী

প্রিয়াংকার অভিযোগ, নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীর দরিদ্র কৃষকদের সমস্যার খোঁজও নেন না মোদি। কটাক্ষ করে বলেন, ‘তপস্বী প্রধানমন্ত্রী নিজের কেন্দ্রের গরীব, কৃষকদের কাছে গিয়ে পাঁচ মিনিটের জন্যও জানতে চাননি আপনাদের সমস্যাগুলো কী! আপনাদের সমস্যা দূর করতে কোন তপস্যা করতে হবে!’

প্রিয়াংকা অভিযোগ করেন, প্রতিশ্রুতি দিয়ে মোদি ক্ষমতায় এসেছিলেন এবং এরপর থেকে শুধু প্রচারই করে গেছেন। কৃষকদের সমস্যায় কানও দেননি। তিনি বলেন, ‘তপস্বী প্রধানমন্ত্রী ১২ হাজার কৃষকের আত্মহত্যা দেখেও চুপ থাকেন। বিভিন্ন রাজ্য থেকে কৃষকেরা যখন মিছিল করে দিল্লি গেলেন, তখন দেখা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঁচ মিনিট সময় হলো না। অথচ আমেরিকা, চীন এবং জাপানের প্রেসিডেন্ট, ইউরোপের রাষ্ট্রনেতাদের সঙ্গে তার দেখা করার সময় আছে।’

প্রিয়াংকার অভিযোগ, মোদির নোট বাতিলের সিদ্ধান্ত এবং জিএসটি চালু দেশের সর্বনাশ করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদিপ্রিয়াংকা গান্ধীভারতভারতে লোকসভাভারতের লোকসভা নির্বাচনলোকসভালোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT