চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্তের মুখে ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ২৮, মে ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অবৈধ সুবিধে নেওয়ায় গুগলকে অভিযুক্ত করেছিলো ইউরোপিয় ইউনিয়ন(ইইউ)। সম্প্রতি একই রকম প্রতিবন্ধকতার সম্মুখীন সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ফেসবুক ইউরোপের কোনো নিয়ম ভাঙছে কিনা তা খতিয়ে দেখছে ইইউ।

অন্তত ৫টি তথ্য সুরক্ষা পর্যবেক্ষেণ সংস্থা ফেসবুকের ‘প্রাইভেসি সেটিংস’ নিয়ে প্রশ্ন তুলেছে। ফেসবুক ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ডাটা স্থানান্তর বহাল রাখতে পারবে কিনা, সে বিষয়ে আগামীমাসে সিন্ধান্ত নেবেন ইউরোপের শীর্ষ আদালত।

তদন্ত বিষয়ে ফেসবুকের ইউরোপ অঞ্চলের নীতি-নির্ধারক দলের পরিচালক রিচার্ড অ্যালেন জানিয়েছেন, তারা ইইউর তদন্তে ভীত নন। বর্তমান ইস্যু নিয়ে যথাযথ তদন্ত হবে বলেই মনে করেন তিনি।

এরআগে বেলজিয়ামের প্রাইভেসি প্রটেকশন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালা (প্রাইভেসি) লঙ্ঘনের অভিযোগ তোলে। চলতি বছরের জানুয়ারিতে এ নীতিমালা পরিবর্তন করে শীর্ষ যোগযোগ এ মাধ্যমটি। সম্প্রতি তা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে অভিযোগ করে বেলজিয়াম।

জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও স্পেনের নাগরিকদের গোপনীয়তা রক্ষা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে প্রটেকশন কমিশন। নিজেদের প্রতিবেদন প্রকাশের আগে ফেসবুকের কার্যক্রম পর্যবেক্ষণ করেছিলো কমিশন। তারা ফেসবুকের ট্র্যাকিং সিস্টেম থেকে রক্ষা পেতে ব্যবহারকারীকে প্রাইভেসি সফটওয়্যার ইনস্টল করার পরামর্শ দিয়েছে। এমনকি ফেসবুকে যাদের অ্যাকাউন্ট নেই, তাদেরকেও সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কমিশন।

Jui  Banner Campaign
ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬

প্রমিজ ডে: ভালোবাসার সপ্তাহে অঙ্গীকারের দিন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT