চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল: জাতিসংঘ কর্মকর্তা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:২৯ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ইউএনএসকাপ সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে দৃশ্যমান অগ্রগতির ফলে বাংলাদেশ আজ রোল মডেলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-এসকাপ এক্সিকিউটিভ সেক্রেটারি সামসাদ আক্তার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-এসকাপ (Economic and Social Commission for Asia and the Pacific) এর এক্সিকিউটিভ সেক্রেটারি সামসাদ আক্তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার আগারগাঁওস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।

তিনি বলেন, সদস্যভূক্ত দেশগুলো পারস্পরিক বেস্ট প্র্যাকটিসগুলো আরো বেশী মাত্রায় অংশীদারিত্বের ভিত্তিতে প্রয়োগ করলে, এ অঞ্চল তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে থাকবে।

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রকাশিত সুষম উন্নয়নের অগ্রগতির সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৬তম হওয়ায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসডিজি’র উদ্দেশ্য পূরণে সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, উদ্ভাবন, স্মার্ট সিটি’র মত লক্ষ্যসমূহ অর্জনে অন্তর্ভূক্তিমূলক ইন্টারনেট(ইনক্লুসিভ-ইন্টারেনট) এর আওতায় নিয়ে আসতে আইসিটি ডিভিশনের কর্মকাণ্ড, সাইবার নিরাপত্তায় গৃহীত কার্যক্রম, উদ্ভাবন ও স্টার্ট-আপ উদ্যোগে সহযোগিতা প্রদান, ভেঞ্চার ক্যাপিটাল গাইড লাইন প্রণয়ন, আর্থিক লেনদেন ইত্যাদিতে প্রযুক্তির ব্যবহারসহ ডিজিটাল বাংলাদেশের সার্বিক কর্মকাণ্ড জাতিসংঘের আন্ডার সেক্রেটারিকে অবহিত করেন।

ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাতে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে যার প্রতিফলন সর্বত্র

গত বছরের ৪ অক্টোবরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএন-এসকাপ ও ইন্টারনেট সোসাইটি কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের এক ফোরামে ইউএন-এসকাপের সদস্যভূক্ত দেশগুলোকে এশিয়ান-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়েতে যুক্ত করার প্রস্তাব দিলে ফোরাম বাংলাদেশের এ প্রস্তাবকে সমর্থন করেন এবং বাংলাদেশকে  পরবর্তী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যন নির্বাচিত করে।

Jui  Banner Campaign
ট্যাগ: জুনায়েদ আহমেদ পলক
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১১ দলীয় জোটের দুইটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT