চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি লোগো বিকৃতির প্রতিবাদে ছাত্রলীগ নেতাদের মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোগো বিকৃতি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃতিকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অস্তিত্ব, আবেগ ভালোবাসার জায়গা। এই জায়গায় কেউ আঘাত করলে আমাদের অস্তিত্বে লাগে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃত করে তারা বিকৃত মস্তিষ্কের লোক। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক কাজ করতে কেউ সাহস না পায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো আমাদের সকলের আবেগের জায়গা। এই জায়গায় আঘাত হানলে কোনো ভাবেই বসে থাকা যায় না। আমরা আজকে এই  মানববন্ধনের মাধ্যমে ঢাবি প্রশাসনকে সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন সাপেক্ষে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

যাতে করে এমন গর্হিত অপরাধ দ্বিতীয়বার করার দুঃসাহস আর কখন কেউ না দেখাতে পারে।’

মানববন্ধনে আরও ‍উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, ইলিয়াস উদ্দিন, মাজহার শামীম, জয়নাল আবেদীন, আরাফাত, মোস্তফা, তাহসান আহমেদ রাসেল, শেখ আব্দুল্লাহ , আল আমিন বোরহান উদ্দীন মুকুল, । এছাড়া সাধারণ শিক্ষার্থীরাও এ মানববন্ধনে ছিলেন।

Reneta

বিষয়টি অবহিত করে জানতে চাইলে ঢাকা প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়কে হেয় করা কোন গর্বের কাজ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীর গর্ব। এর অংশীদার হতে পারাও গর্বের। যারা এসব নিয়ে ট্রল করে বিশ্ববিদ্যালয়কে হেয় করছে তারা ছাত্র সুলভ আচরণ করছে না। এভাবে তারা তাদের বাজে দৃষ্টিভঙ্গির পরিচয় দিচ্ছে। আমরা লিখিত বক্তব্য পেলে অবশ্যই বিবেচনা করব।

প্রসঙ্গত, গত সোমবার (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়মে নবীন বরন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না। ১০ টাকায় এক কাপ চা, একটি সিংড়া, একটি একটি চপ এবং একটি সমুচা; ১০টাকায় পাওয়া যায় বাংলাদেশে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে তাহলে এটি গিনেজ বুকে রেকর্ড হবে। তিনি আবার বলেন, গরম পানিও তো রাস্তায় ১০টাকায় পাওয়া যাবে না। এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব এটি আমাদের ঐহিত্য।

উপাচার্যের এমন বক্তব্যের পর সামাজিক মাধ্যমে সেটি দ্রুত ছড়িয়ে পরে এবং ভাইরাল হয়। কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে সিংড়া, চা ও চপ জুড়ে দেয়। পরে এটার পক্ষে বিপক্ষে ব্যাপক বিতর্ক শুরু হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিমানববন্ধনলোগোসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT