চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ভিসি নির্বাচন: সিনেট সভার বাইরে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতি

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৭:২৫ অপরাহ্ন ২৯, জুলাই ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষার্থী এবং গ্যাজুয়েট প্রতিনিধি না থাকায় সিনেট ভবনের বাইরের ফটকে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদ করলে শিক্ষকদের সঙ্গে তাদের হাতাহাতি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচনের লক্ষ্যে সিনেট সভা শুরু হওয়ার কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থী এবং বাম সংগঠনগুলোর ৩০-৩৫ জন সিনেট ভবনের বাইরের গেটে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। গেট আগে থেকে বন্ধ থাকায় আন্দোলনকারীরা গেট খুলে ভেতরে ঢুকতে চাইলে তাদের বাধা দেন সহকারী প্রক্টর রবিউল ইসলামসহ কয়েকজন জুনিয়র শিক্ষক। এসময় বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা ভেতরে ঢুকতে চাইলে শিক্ষকদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়।

আন্দোলনকারী এবং মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ আল মাহদী চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা সিনেট ভবনের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে বাইরের গেটেই আটকে দেয়া হয়। এরপরেও আমরা ভেতরে ঢুকতে চাইলে সহকারী প্রক্টর রবিউল ইসলামসহ কয়েকজন শিক্ষক আমাদের দিকে তেড়ে এসে গায়ে হাত তোলেন। এসময় আমাদের কয়েকজন আহত হন।

আরেক আন্দোলনকারী মীর আরশাদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের জায়গা। বিশ্ববিদ্যালয়ের পরিচালনার আইন অনুযায়ী যেকোন সিদ্ধান্ত উভয় পক্ষ মিলে নেয়ার কথা। কিন্তু ডাকসু এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ছাড়াই ভিসি নির্বাচনের মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার প্রতিবাদে আমরা জড়ো হয়ে শিক্ষকদের হামলার শিকার হয়েছি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।ঢাবি সিনেট আন্দোলন

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ২০(১) ধারার বিভিন্ন উপধারা অনুযায়ী সিনেটের নির্বাচিত এবং মনোনীত মোট সদস্য সংখ্যা ১০৫ জন। বর্তমানে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিদের ২৫টি এবং ছাত্রদের ৫ জন প্রতিনিধিসহ মোট ৫০টি পদই শূন্য রয়েছে। অন্যদিকে ৩৫ জন নির্বাচিত শিক্ষক প্রতিনিধি, সরকার মনোনীত পাঁচজন, বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনীত পাঁচজন, স্পিকার মনোনীত পাঁচজন সংসদ সদস্য প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং নিবন্ধকের পাঁচটি পদসহ মোট ৫৫ জন প্রতিনিধি বর্তমানে বহাল রয়েছেন।নিয়ম অনুযায়ী সিনেটের কোন অধিবেশনের কোরাম পূর্ণ হতে ২৫ জন সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন নির্বাচিত গ্র্যাজুয়েট প্রতিনিধিসহ ৫০ জন প্রতিনিধি না থাকায় ভিসি প্যানেল নির্বাচনে সিনেটের বিশেষ অধিবেশন গতবারের মত এবারও বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি ভিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT