চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ছাত্রীর মৃত্যুকে দুঃখজনক বলে আইন নিজের হাতে তুলে না নিতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ন ১৯, মে ২০১৭
স্বাস্থ্য
A A

সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী আফিয়া জাহান চৈতীর মৃত্যু পরবর্তী ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে অভিহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ এক বিবৃতিতে তিনি চৈতীর অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, এ ধরণের অকালমৃত্যুর শোক মেনে নেওয়া খুবই দুরূহ। তবে রোগীর মৃত্যুর জন্য ভুল চিকিৎসার অভিযোগ তুলে ডাক্তার লাঞ্ছনা বা হাসপাতাল ভাংচুরের মতো পরিস্থিতি মোটেও কাম্য নয়। হাসপাতালে রোগীর চিকিৎসায় ভুল বা অবহেলার অভিযোগ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বরাবর অভিযোগ দায়ের করতে পারেন। চিকিৎসকদের বিরুদ্ধে আনীত যে কোন অভিযোগের তদন্ত করার দায়িত্ব ও পূর্ণক্ষমতা বিএমডিসির ওপর অর্পিত হয়েছে।

সেন্ট্রাল হাসপাতালে সংক্ষুব্ধ স্বজনদেরকে বিএমডিসি বরাবর অভিযোগ করার অনুরোধ করে তিনি বলেন, বিএমডিসি স্বাধীন অবস্থান থেকে নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তাই যে কোন ভুল চিকিৎসার অভিযোগকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকলকে মনে রাখতে হবে, রোগীর চিকিৎসা প্রদানকালে কোন চিকিৎসক ইচ্ছাকৃত কোন ভুল করে তার বা হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করতে চাইবেন না। মানব সেবার মহান ব্রত নিয়ে চিকিৎসকরা দায়িত্বে গাফিলতি করবেন তাও সাধারণ মানুষ আশা করেন না।

পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চিকিৎসক এবং রোগীর সুসম্পর্কের মধ্য দিয়ে চিকিৎসা ব্যবস্থা অব্যাহত থাকলে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সরকারের প্রচেষ্টা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ভুল চিকিৎসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT