চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির মুহসীন হলের ছাদ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৬:৫১ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাদ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় বিভিন্ন রকমের দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১০টি রাম দা, ২টি বড় ছুরি ও ২টি লোহার পাইপ পাওয়া গেছে।

বুধবার সকালে হলের কর্মচারীরা ছাদ পরিষ্কার করতে গিয়ে এসব অস্ত্রের খোঁজ পান বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া।

তিনি বলেন, হলের পরিচ্ছন্নতাকর্মীরা আজ সকালে ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে হল অফিসকে জানায়। তখন সেটি হল অফিসে নিয়ে আসা হয়। সেখানে ১০টি রামদা, দুটি বড় ছুরি এবং লোহার দুটি পাইপ পাওয়া যায়।

সম্প্রতি বহিরাগত ও অছাত্রদের বিতাড়নের অভিযানের মুখে হলের ছাত্রদের মধ্যেই সেগুলো কেউ ছাদে ফেলে রেখেছে বলে ধারণা করেছেন প্রাধ্যক্ষ।

ইতোমধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে আবাসিক দু’জন শিক্ষককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান হল প্রাধ্যক্ষ।

Reneta

এর আগে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই হল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় চার ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ত্র উদ্ধারঢাকা বিশ্ববিদ্যালয়মুহসীন হল
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT