ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার বেলা ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় সেখানে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হলে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন: ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার জানা মতে কেউ আহতও হননি।’
কোথা থেকে আগুনের সূত্রপাত নিশ্চিত না হলেও প্রক্টরিয়াল বডির ধারণা সিগারেটের আগুন থেকেই এর সূত্রপাত।








