চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ন ২৭, আগস্ট ২০১৮
শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময় শেষ হচ্ছে মঙ্গলবার দুপুর ২টায়।

এর আগে গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া ৩১ জুলাই বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।

পরে বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আজহার ছুটি বিবেচনায় নিয়ে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময়সীমা বাড়িয়ে ২৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত বর্ধিত করা হয়। সে হিসেবে মঙ্গলবার দুপুর ২টার পরই অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদনের সময় শেষ হয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণীতে এবার ক-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ১২ অক্টোবর, চ-ইউনিটের (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের (অংকন) ২২ সেপ্টেম্বর।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্বদ্যালয়ঢাবিভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিয়তমা’সহ আইস্ক্রিনের ‘ভালোবাসাবাসি’-তে যা আছে!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী কত ভোট পেলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে :মঈন খান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেলেন পাটোয়ারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT