চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ন ১০, এপ্রিল ২০১৯
শিল্প সাহিত্য
A A

‘নির্বাকতার ঔজ্জ্বল্যে দীপ্ত হোক বিশ্বমৈত্রী’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৩য় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০১৯।

প্রাচীন শিল্প মাধ্যম মূকাভিনয়কে ধারণ ও লালনকারী সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা) আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৩ এপ্রিল।

বর্ণাঢ্য এ মূকাভিনয় উৎসবে অংশ নিচ্ছে ইংল্যান্ড, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভারত। এছাড়াও অংশ নেবে বাংলাদেশে মূকাভিনয় চর্চারত দলসমূহ; যথা- প্যান্টোমাইম মুভমেন্ট (চট্টগ্রাম), মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), রঙ্গন মাইম একাডেমি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), মাইম আর্ট (ঢাকা), সাইলেন্ট থিয়েটার (চট্টগ্রাম), মিরর মাইম থিয়েটার, মামারস (ঢাকা), ব্ল্যাকফ্লেইম থিয়েটার (ঢাকা), কাকাশিস (রংপুর), জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি এবং মাইম অ্যাকশন ময়মনসিংহ।

প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে থাকবে উৎসবের মূল আয়োজন। এছাড়াও শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাসজুড়েই থাকবে পথ–শো। তিন দিনের আয়োজনে থাকছে মূকাভিনয়ের উপর কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী।

১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, ডাকসুর জিএস গোলাম রাব্বানী প্রমুখ।

১২ এপ্রিল উৎসবের দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন প্রমুখ।

Reneta

১৩ এপ্রিল উৎসবের সমাপনী দিন প্রধান অতিথি থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, ডাকসুর ভিপি নুরুল হক নুর প্রমুখ।

আয়োজন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দ্বারা এরকম বড় আয়োজন আমাদেরকে আশান্বিত করে। এই উৎসব ধারাবাহিক থাকুক। বিশ্বভ্রাতৃত্ব এবং সম্পর্ক উন্নয়নে মূকাভিনয় অবদান রেখে চলুক।

উৎসব সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর লোকমান বলেন, একটি সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ইতিবাচক বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরার ক্ষেত্রে আমাদের এই আয়োজন ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। আগামী দিনে নিঃসন্দেহে ক্রিকেটের মতই আরেকটি ‘ব্রান্ড অব বাংলাদেশ’ হবে এই মূকাভিনয়।

তিন দিনের এই উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে থাকবে দেশি-বিদেশি বিভিন্ন দলের মূকাভিনয় প্রদর্শনী। ১৩ এপ্রিল রাত ১০ টায় অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে আন্তর্জাতিক এ মূকাভিনয় উৎসব।

২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি “না বলা কথাগুলো না বলেই হোক বলা” স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর লোকমানের হাত ধরে যাত্রা শুরু করে মূকাভিনয় সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’। পথচলার মাত্র ৮ বছরে সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব আয়োজন–সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা শহরে ৫ শতাধিক মূকাভিনয় প্রদর্শনী করেছে। একই সঙ্গে পুরস্কৃত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এবং সুনামও কুড়িয়েছে বেশ। ইতোমধ্যে আর্মেনিয়া, চীন, দক্ষিণ কোরিয়া এবং ভারতে মূকাভিনয় প্রদর্শনীতে অংশ নিয়েছে দলটি।

এরই ধারাবাহিকতায় সংগঠনটি এবার ৩য় বারের মতো আন্তর্জাতিক এই উৎসব আয়োজন করতে যাচ্ছে।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়?

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

পিলখানা হত্যা মামলায় আসামির তালিকায় শেখ হাসিনা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT