চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ন ১৫, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ আজ দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সৌদি প্রতিপক্ষকে স্বাগত জানিয়েছেন।

বিমানবন্দরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের  রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান ও  পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন।
পরে ড. মোমেন নগরীর একটি হোটেলে সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। একই স্থানে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার বাংলাদেশের প্রতিপক্ষকে সঙ্গে নিয়ে আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বিকেলে ঢাকা ছেড়ে যাবেন বলে  আশা করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ড. এ কে আবদুল মোমেনফয়সাল বিন ফারহান আল সৌদসৌদি পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সাথে ফুটবল ও ইফতার, কক্সবাজারে ওজিল

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ন্যাশনাল ফাইন্যান্স ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পাঠাও শপ-এর সাথে এবার কেনাকাটা হবে আরও সহজে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT