জনপদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: যানজট নিরসনে ঢাকাগামী সকল যানবাহন বন্ধ

যানজট

ছবি: জাকির সবুজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে বিভিন্ন পয়েন্টে যানজট দেখা দিয়েছে। ফলে গাড়ি থেমে থেমে চলাচল করছে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষ।

যানজট নিরসনে ঢাকাগামী সকল যানবাহন সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ করে রেখেছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইল অংশের মির্জাপুর, বাঐখোলা, করাতিপাড়া, ভাককুড়া, তারটিয়া, বারনা বাইপাস, এলেঙ্গাসহ বেশ কয়েক জায়গায় যানবাহন আটকে রয়েছে। মূলত বৃষ্টির পানির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানায়। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, বৃষ্টির পানির কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সাময়িকভাবে ঢাকাগামী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বিষয়:ঢাকা- টাঙ্গাইলযানজট
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…