দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২শ৯৮ আসনের ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। তবে ঢাকা চার আসনের গেজেট স্থগিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিশন বলছে, তারা বিষয়ে রায়ের কপি হাতে পায়নি। সাতই জানুয়ারির ভোট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশিরা কী বললো তাতে নির্বাচন কমিশনের কিছুই আসে যায় না বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন, ভোট সুষ্ঠু এবং আইননুযায়ী হয়েছে।







