চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এসেছে সাউথ আফ্রিকা টিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ন ২৯, জুন ২০১৫
স্পোর্টস
A A

প্রায় এক মাসের ক্রিকেট সফরে মঙ্গলবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম। এ সফরে প্রোটিয়াসরা দু’টি টি-২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে।

আগামী ৩ জুলাই ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার এবারের বাংলাদেশ পর্ব। ৫ ও ৭ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-২০।

১০ জুলাই মিরপুরে অনুষ্ঠিত দিবা-রাত্রির প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে। একই ভেন্যুতে সফরকারীদের বিপক্ষে ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

এরপর ২১ জুলাই সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা মুখোমুখি হবে। আর আগামী ৩০ জুলাই প্রোটিয়াসদের সঙ্গে মিরপুরে সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে।

এর আগে প্রোটিয়াসদের বিপক্ষে টাইগাররা মুখোমুখি হয়েছিল মোট ১৪ বার। কিন্ত ১৩ বার জয়ের দেখা না পেলেও ২০০৭ বিশ্বকাপে একমাত্র জয়ে তাদের নিজেদের মাটিতে বিশ্বকাপ স্বপ্ন চুরমার করে দেয়। গায়ানার প্রবিডেন্স ষ্টেডিয়ামে প্রোটিয়াস অধিনায়ক টাইগার দের ব্যাট করতে পাঠালে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান করে। জবাবে বাংলাদেশী বোলারদের সামনে দাড়াতে না পেরে ৬৭ রানে হার মানে।

Reneta

টেস্ট স্কোয়াড : ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, হাশিম আমলা (অধিনায়ক), মরনে মরকেল, ডিন এলগার, রিজা হেনড্রিক্স, স্টান ভ্যান জিল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হার্মার, থেম্বু বাভুমা ও ড্যান ভিলাস।

ওয়ানডে স্কোয়াড : ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, হাশিম আমলা (অধিনায়ক), মরনে মরকেল, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবট, ওয়েন পার্নেল, ইমরান তাহির, ফারহান বেহারডিয়েন ও রায়ান ম্যাকলারেন।

টি ২০ স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবট, ওয়েন পার্নেল, ডেভিড ওয়াইজ, এডি লি ও বেউরান হেনড্রিক্স।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটবাংলাদেশ-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT