বাংলাদেশ

ঢাকায় এবার কুমারী পূজা হবে না

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গা পূজার অষ্টমীতে কুমারী পূজার সময় পুজোকার্য সম্পন্ন হচ্ছে, প্যান্ডেল ও মণ্ডপের পটভূমিতে দেবী দুর্গার মূর্তি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারির কারণে দুর্গাপূজার অষ্টমী তিথিতে এবছর ঢাকায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ।

তবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার দশমীতে সিঁদুর খেলার আয়োজন নিয়ে এখনও কোন সিদ্ধান্ত চুড়ান্ত হয়নি। এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতাও হবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে।

এবছর দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন, আর ফেরত যাবেন গজে চড়ে।

আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এবছর আরতি হবে, তবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। নিরঞ্জন করা হলেও শোভাযাত্রা করা হবে না।

এবছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২১ অক্টোবর পঞ্চমীর দিন থেকে।

বিষয়:কুমারী পূজাদুর্গাদুর্গা পূজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…