চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছে বিশ্বখ্যাত ব্যান্ড ‘বনি এম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ০৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

সত্তর দশকের জনপ্রিয় ব্যান্ড দল ‘বনি এম’। রিভার্স অফ ব্যাবিলন, রাসপুটিন আর ব্রাউন গার্ল ইন দ্যা রিং -এর মত জনপ্রিয় গান দিয়ে বিশ্বের কোণে কোণে পৌঁছে গেছে গানের এই দলটি। বিশ্বখ্যাত এই ব্যান্ডটি এবার প্রথমবারের মতো আসছে ঢাকায়।

১৩ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ সংগীত পরিবেশন করতে আসছে ‘বনি এম’। আর ঢাকায় এই বিশ্বখ্যাত দলটি নিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান ‘ক্রেইন্স’। দলটির বাংলাদেশের পরিবেশনার শিরোনাম দেয়া হয়েছে ‘বনি এম লাইভ ইন ঢাকা’।

আয়োজকসূত্রে জানা গেছে, ১৩ জুলাই সন্ধ্যা সাতটা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী দলটি তাদের পরিবেশনায় মাত করবেন ঢাকার দর্শকদের।

কনসার্টটি নিয়ে ‘ক্রেইন্স’-এর চীফ অপারেটিং কর্মকর্তা কাজী ফায়সাল আহমেদ সংবাদ মাধ্যমে জানান, প্রতি বছরই ‘ক্রেইন্স’ আন্তর্জাতিক অঙ্গনের কোনো না কোনো জনপ্রিয় দল ও শিল্পীদের বাংলাদেশে নিয়ে আসছে। দর্শক ও শ্রোতাদের জন্য এবার বিশ্বখ্যাত গানের দল ‘বনি এম’কে আনার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, সত্তর দশকে গড়ে ওঠা গানের দল ‘বনি এম’। যারা গান গেয়ে বিশ্বের লাখ লাখ মানুষের মন জয় করেছে । বাংলাদেশের শ্রোতা-দর্শক এই দলের শিল্পীদের কাছে থেকে দেখে তাদের গান শোনার সুযোগ পাচ্ছেন, এটা খুবই আনন্দের বিষয়।

কনসার্টটি কীভাবে দেখা যাবে? এই বিষয়েও জানান ফয়সাল। তিনি বলেন, আগামী ৭ জুলাই এই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে।

Reneta

এ পর্যন্ত ‘বনি এম’-এর আটটি গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’ প্রকাশিত হয়েছিল ১৯৭৬ সালে। দলটির সর্বশেষ অ্যালবাম ‘আই ডান্স’ তিন দশক আগে ১৯৮৫ সালে প্রকাশ পায়। ‘বনি এম’-এর বর্তমান সদস্য চারজন। এর মধ্যে তিনজনই নারী। বর্তমানে দলের প্রধান হচ্ছেন লীজ মিশেল।

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্টঢাকাব্যান্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শপথের আগে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের উপস্থিতি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT