চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার শ্রমিকদের নিয়েই পোশাক কারখানা চালু হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ঢাকায় অবস্থানরত শ্রমিকদের নিয়েই পোশাক কারখানা চালু করা হচ্ছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাক কারখানার মালিকদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: পোশাক কারখানার মালিকরা প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছেন যে, ঢাকায় যে সব শ্রমিক অবস্থান করছেন তাদেরকে দিয়েই তারা (মালিক) স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু করবেন। সেই ভাবেই তারা কারখানা খুলছেন।

তিনি আরও বলেন: কারখানা খুলতে গিয়ে তাদের (মালিকদের) কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা কী ধরনের অসুবিধা হতে পারে তা নিয়ে আজকে আমরা বসেছিলাম। কারাখানাগুলোতে শ্রমিকদের আসা-যাওয়ার প্রয়োজন হবে। অনেক বাস্তবতার মুখে তাদের পড়তে হবে। সে সব নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমাদের আলোচনাটা অনির্ধারিত ও অফিসিয়াল ছিল না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মালিকরা বলেছেন গত মার্চ মাসের বেতন পুরোটাই দিয়ে দিবে। এছাড়া তারা প্রায় ৯৭ শতাংশ বা এর বেশি বেতন ইতোমধ্যে দিয়েছেন বলেও জানিয়েছেন।

তিনি বলেন: এপ্রিল মাসের বেতন সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে এবং তাদের সঙ্গে যে বোঝা-পরামর্শ হয়েছে সেই অনুযায়ী তারা দিবে। এটি আমাকে নিশ্চিত করে গেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসগার্মেন্টসস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT