চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলে আউট, খেলতে পারেন সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ন ০৬, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শনিবার লিগ ম্যাচে নিউক্যাসলকে হারিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। ম্যাচের শেষদিকে গোল করে জয় তুলে নেয় অলরেডরা। কিন্তু ম্যাচের প্রথম গোল করা মোহামেদ সালাহ’র ইনজুরি চিন্তায় ফেলেছে ক্লপের দলকে।

ছন্দে থাকা সালাহ দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ের সময় নিউক্যাসল গোলকিপার মার্টিন ডুবরাবকার সঙ্গে সংঘর্ষে চোট পান। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

লিগের লড়াই শেষ রাউন্ডে সমাধান হবে। একইসঙ্গে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ। স্বাভাবিকভাবেই চিন্তায় ছিল লিভারপুল ম্যানেজমেন্ট। তবে সালাহ ফিট আছেন বলে জানিয়েছেন কোচ ক্লপ।

স্কাই স্পোর্টসকে তিনি জানান, ‘আমাদের দেখতে হবে। মাথায় ভালোই আঘাত লেগেছে। সে ড্রেসিংরুমের ভেতরে বসে ম্যাচটা দেখেছে। সব ঠিকই আছে। তবে আরও কিছুটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে।’

সালাহ যে খেলবেন সে ব্যাপারে আবার নিশ্চয়তা দিচ্ছেন তার সতীর্থ ডিজন লভরেনও। ক্রোয়েশিয়ান ডিফেন্ডার বলেছেন, ‘হ্যাঁ, সে ভালো আছে। কোনো চিন্তা নেই, তিনি সুস্থ হয়ে উঠবেন। মো আসলে একটা দৈত্য।’

বার্সার বিপক্ষে ম্যাচের আগেরদিন অর্থাৎ, সোমবার আরেকবার পরীক্ষা করা হবে সালাহকে। তবে মিশরীয় তারকাকে নিয়ে আশাবাদী হলেও আরেক ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোকে যে ক্লপ পাচ্ছেন না সেটা নিশ্চিত হয়ে গেছে।

Reneta

ফিরমিনোর মতো চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে পারছেন না বার্সা ফরোয়ার্ড উসমান ডেম্বেলেও। তাকেই ছাড়া অ্যানফিল্ডে মাঠে নামার কথা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

ডান পায়ের ইনজুরিতে পড়েছেন ডেম্বেলে। লা লিগায় আগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে পাঁচ মিনিটের বেশি খেলতে পারেননি ফরাসি তারকা। এই নিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়লেন ডেম্বেলে। তিনি না থাকায় লিভারপুলের মাঠে মেসি-সুয়ারেজের সঙ্গে আক্রমণে ফিলিপে কৌতিনহোর থাকাটা নিশ্চিত।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগডেম্বেলেবার্সালিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT