চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ইতালির সামনে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ন ০৮, জুলাই ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

নির্ধারিত সময়ে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে গড়াল ম্যাচ। সেখানে খলনায়ক হতে হতে নায়ক বনে গেলেন হ্যারি কেন। তাতে ডেনমার্ককে হারিয়ে ইউরোর ফাইনালে ইতালির মুখোমুখি হওয়ার টিকেট কেটেছে ইংল্যান্ড।

আসছে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় ট্রফির মঞ্চে ইতালির বিপক্ষে নামবে ইংল্যান্ড। আজ্জুরিরা প্রথম সেমিফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে সেরা দুইয়ে এসেছে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ থাকা খেলায় অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার স্বাদ পেয়েছে ইংল্যান্ড।

প্রায় ছয় দশক পর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠল ইংলিশরা। কোচ গ্যারেথ সাউথগেটের মুখের হাসি কেড়ে ম্যাচের ৩০ মিনিটে লিড নিয়েছিল ডেনিশরা। দর্শনীয় ফ্রি-কিকে ইংলিশ জালে আসরে প্রথম গোলটি জড়ান মাইকেল ড্যামসগার্ড।

ডেনিশ গোলরক্ষক ক্যাসপের স্মাইকেল পরে ইংলিশদের দারুণ দুটি প্রচেষ্টা ঠেকিয়ে লিড রেখেই বিরতিতে যাওয়ার আভাস দিয়েছিলেন। কিন্তু ৩৯ মিনিটে আর ঠেকাতে পারেননি। যখন সতীর্থ ও অধিনায়ক সিমন কায়ের প্রতিপক্ষ আক্রমণ বিপদমুক্ত করতে যেয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন।

মধ্যবিরতির পর ফিরে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড যেমন পরীক্ষা দিয়েছেন, ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপের স্মাইকেলকে পরীক্ষা দিতে হয়েছে তারচেয়ে বেশিই। নির্ধারিত সময়ের শেষভাগে তিনটি ও অতিরিক্ত সময়ের প্রথমভাগে দুটি জোড়াল আক্রমণে দেয়াল হয়ে দাঁড়ান তিনি।

Reneta

অতিরিক্ত সময়েও ক্যাসপের স্মাইকেলই নায়ক হতে পারতেন, খলনায়ক হতে যাচ্ছিলেন ইংলিদেশ তারকা খেলোয়ড় কেন। ম্যাচের ১০৪ মিনিটে কেনের পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন স্মাইকেল, কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন কেন। ওই গোলেই আসে জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালি-ইংল্যান্ডইংল্যান্ড-ডেনমার্ককেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ কী?

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিশ্চিতভাবে এগোবে: পররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মাঝেই সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT