চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু প্রতিরোধে রাস্তায় সম্মিলিত সাংস্কৃতিক জোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ন ৩১, জুলাই ২০১৯
বিনোদন
A A

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছেন। সংশ্লিষ্টদের দাবি, সচেতনতার অভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন মানুষ। চলমান ডেঙ্গু সমস্যা প্রতিরোধে সরকারের পাশাপাশি জনসচেতনতায় মাঠে নেমেছেন চলচ্চিত্র শিল্পীরা। এবার জনসচেতনতা তৈরীতে মাঠে-ঘাটে ছুটছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বুধবার দনিয়ায় সমাবেশ, পদযাত্রা ও লিফলেট বিতরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন অভিনেতা ও সাংস্কৃতিক কর্মী শহীদুল আলম সাচ্চু।

তিনি জানান, ডেঙ্গু সমস্যা যে আকার ধারণ করেছে তা এখন ভয়াবহ পর্যায়ে আছে। এই বিপর্যয়ের সময় চলচ্চিত্র, শিল্প-সংস্কৃতির মানুষ হিসেবে নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সাধারণ মানুষকে সচেতন করতেই কাজ করে যাচ্ছি। বুধবার সকাল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আমরা দনিয়ায় সমাবেশ করেছি। সেখানকার প্রতিটি মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করেছি।

তিনি জানান, দনিয়ায় সমাবেশের পর আমরা পদযাত্রা ও মানুষের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে লিফলেট বিতরণ করেছি। আমরা মানুষকে বলেছি, ডাক্তারি পরামর্শ শোনার পাশাপশি নিজেদেরকেও বেশী সচেতন হতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে এই কর্মসূচিতে আরো অংশ নেন আহমদ গিয়াস, মানজার চৌধুরী সুইট,প্রিন্সিপাল সায়েরা বেগম, শাহনেওয়াজ, এইচ আর অনীক, শেখ সাফায়েতুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।

সাচ্চু বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে ১ আগস্ট বিকেল ৫ টায় বাহাদুর শাহ পার্কে এরকম জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: গোলাম কুদ্দুছডেঙ্গুলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসম্মিলিত সাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, চলছে অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

১৮ কোটি মানুষের দেশের প্রায় ১ কোটি প্রবাসী শুধু মধ্যপ্রাচ্যে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT