চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু প্রতিরোধের নামে কণ্ঠশিল্পী অনিমা রায়ের ছাদ বাগান ধ্বংস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ০৪, আগস্ট ২০১৯
বিনোদন
A A

সংগীতশিল্পী অনিমা রায় তার ঝিগাতলার বাড়ির ছাদে প্রায় ২ বছর ধরে একটু একটু করে গড়ে তুলেছিলেন বাগান। সেখানে ছিল শতাধিক ফুল ও ফলের গাছ। ২ আগস্ট বিকেলে ডেঙ্গু প্রতিরোধের নামে দেশের জনপ্রিয় এই রবীন্দ্রসংগীত শিল্পীর গড়ে তোলা ছাদ বাগানের প্রায় সবগুলো গাছ কেটে সাবাড় করলো তারই বাসার অ্যাপার্টমেন্টের কমিটির ক’জন। 

এমন ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছেন অনিমা রায়। ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে ছাদের উপর কেটে ফেলা গাছগুলোর কয়েকটি ছবিও পোস্ট করে তিনি লিখেছেন, আমার সবুজ, তোদের আমি রক্ষা করতে পারলাম না, ক্ষমা করিস। আমার ছাঁদ বাগানটি ধ্বংস করা হলো। এই ছাদে আর নানান রং এর ফুল ফুটবে না। প্রজাপতি আসবে না। ফল ধরবে না। পাখিরা আর গাছের ফল ঠোকড়াবে না।

অনিমা অভিযোগ করে বলেন, বিল্ডিংয়ের হোটেল ব্যবসায়ী সভাপতির কাছে মশা ধ্বংস করার থেকে গাছ ধ্বংস লাভজনক মনে হয়েছে। গাছ কেটে ফেলার আগে একবার নোটিশও দেয়া হয়নি বলে জানান অনিমা।

অনিমা বলেন, প্রতিটি গাছ আমার নিজের হাতে লাগানো, নিজে পরিচর্চা করতাম শত ব্যস্ততার মধ্যেও।প্রতিটি গাছের সাথে আমার কত শত স্মৃতি কী করে ভুলবো আমি তাদের!

অনিমা রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ছাদ বাগানের পরামর্শ দিয়েছেন। পরিবেশবিদদের সঙ্গে পরামর্শ নিয়ে তিনি ছাদ বাগান করেছিলেন। গাছের পরিচর্চায় চিকিৎসকদের পরামর্শ নিয়ে সঠিক পরিচর্যা করতেন। অথচ সেই সবুজকেই যারা ঘৃণা করে সাবাড় করেছে তাদেরকে ধিক্কার জানিয়েছেন অনিমা রায়।

Reneta

বেশ দৃষ্টি নন্দন ও সবুজে ঘেরা এই শিল্পীর ছাদ বাগান নিয়ে নিয়ে চ্যানেল আইসহ একাধিক চ্যানেলে প্রতিবেদন প্রচার হয়েছে।

অনিমা রায়ের স্বামী সাংবাদিক, উপস্থাপক তানভীর তারেক গাছ কেটে ফেলা প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বলেন, যত্নের জায়গা থেকে মানুষ ছাদ বাগান তৈরি করে। আর যত্নের জিনিস বলেই প্রতিদিন দু-তিনবার ছাদ বাগান পরিস্কার করা হতো। যেখানে নিয়মিত পরিচর্চা করা হয় সেখানে কখনই ডেঙ্গুর জন্ম হয় না। আমাদের না জানিয়েই ছাদের গাছগুলো কেটে ফেলা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ জানাই।

Jui  Banner Campaign
ট্যাগ: অনিমা রায়ডেঙ্গুতানভীর তারেকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT